Abhijeet Dipke
Abhijeet Dipke

Abhijeet Dipke: এনডিএ-তে আসার আমন্ত্রণ! কী করবেন ককরোচ জনতা পার্টির প্রধান?

Bengal Liberty : কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালের কাছ থেকে এনডিএ (NDA)-তে যোগ দেওয়ার প্রস্তাব পেলেন ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী জানান, ড. বাবাসাহেব আম্বেদকরের স্বপ্ন পূরণ করতে এবং সমাজ ও দলকে শক্তিশালী করতে অভিজিৎ দীপকে তাঁর দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (RPI-A)-তে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত। তবে মন্ত্রীর এই প্রস্তাব নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি অভিজিৎ দীপকে।

Advertisement
Advertisement

রাজনীতি নিয়ে কী বলছেন সিজেপি প্রধান? (Abhijeet Dipke)

এর আগে রাজনীতির ময়দানে নামতে নারাজ বলে স্পষ্ট জানিয়েছিলেন সিজেপি প্রধান। তিনি বলেছিলেন, বর্তমান রাজনীতি ও নির্বাচন ব্যবস্থার উপর মানুষের ভরসা উঠে গিয়েছে। তাই রাজনৈতিক দল গড়ার চেয়ে একটি বড় গণআন্দোলন গড়ে তোলা বেশি প্রয়োজন।

উল্লেখ্য, সম্প্রতি যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় মন্ত্রী আটওয়ালে বলেন, সরকার মনে করে, যারা ভুল করবে তাদের শাস্তি পাওয়া উচিত। তাই অভিজিৎ দীপকের তাঁর শাসক জোটে সামিল হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

Advertisement
Advertisement

শুরু হয়েছে নতুন সামাজিক আন্দোলন (Abhijeet Dipke)

অন্যদিকে, রাজনীতি থেকে দূরে থাকলেও সম্প্রতি মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলা থেকে ‘স্কুল ঠিক করো’ নামে একটি নতুন সামাজিক আন্দোলন শুরু করেছেন ৩০ বছর বয়সি অভিজিৎ দীপকে। গ্রামাঞ্চলের অবহেলিত সরকারি স্কুলগুলির বেহাল দশা দূর করা এবং বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণের দাবিতে এই প্রচারে সামিল হওয়ার জন্য সরপঞ্চ ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ

https://bengalliberty.com/2026/08/18/west-bengal-weather-8/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury