Firhad Hakim: হাকিম পলিমেকার্সের সম্পত্তি নিয়ে তদন্ত! খতিয়ে দেখা হচ্ছে নথি

Bengal Liberty

টালিগঞ্জ সার্কুলার রোডে হাকিম পলিমেকার্সের সম্পত্তিতে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগের তদন্ত (Firhad Hakim)। বৃহস্পতিবার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে সম্পর্কিত ওই সম্পত্তির খোঁজে পৌঁছান কমিশনের আধিকারিকরা। সঙ্গে ছিল নিউ আলিপুর থানার পুলিশও। সূত্রের খবর, মূলত দুর্নীতির মাধ্যমে এই সম্পত্তি কেনা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্তকারীরা পৌঁছায়। সম্পত্তি কেনার প্রক্রিয়া, জমি সংক্রান্ত নথি, মালিকানা এবং আর্থিক লেনদেনের যাবতীয় তথ্য পরীক্ষা হয়।

সম্পত্তির পিছনে দুর্নীতির যোগ? Firhad Hakim

তদন্তকারীদের নজরে, টালিগঞ্জ সার্কুলার রোডের এই সম্পত্তি কেনার নেপথ্যে কোনও দুর্নীতি রয়েছে কিনা। সম্পত্তি কেনার ক্ষেত্রে কোনও বেআইনি সুবিধা, অনিয়ম বা দুর্নীতির মাধ্যমে অর্থের ব্যবহার হয়েছিল কি না, বিষয়গুলো খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। অবসরপ্রাপ্ত বিশ্বজিৎ বসুর নেতৃত্বে এই তদন্ত শুরু হয়। সূত্র মারফত জানা গিয়েছে, তদন্তের অংশ হিসাবেই এদিন হাকিম পলিমেকার্সের সম্পত্তিতে আধিকারিকরা পৌঁছায়। সঙ্গে ছিল নিউ আলিপুর থানার পুলিশ।

তদন্তকারী আধিকারিকরা সম্পত্তি সংক্রান্ত নথি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখে। তবে এখনও পর্যন্ত কমিশনের তরফে তদন্ত সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ্যে আনা হয়নি। ফলে ফিরহাদ হাকিমের সঙ্গে এই সম্পত্তির যোগসূত্র রয়েছে কিনা, নাকি অভিযোগের নাকি অভিযোগের নেপথ্যে রয়েছে অন্যকারণ, তা স্পষ্ট নয়। কমিশনের তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury