assembly
Bengal Liberty: বাংলা-বাঙালি এবং বাংলাভাষা ইস্যুকে সামনে রেখে আগামী মাসের শুরুতেই বিশেষ অধিবেশন বসতে চলছে রাজ্য বিধানসভায়। মাঝের এক দিন বাদ দিয়ে, ৩ দিন ধরে চলবে এই বিশেষ অধিবেশন।
কবে কবে বসবে এই বিশেষ অধিবেশন (assembly)

বিধানসভার সচিবালয় সূত্রে খবর, সেপ্টেম্বরের ১ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত চলবে এই অধিবেশন। শুধু মাঝের ১ দিন অর্থাৎ ৩ তারিখ করমপুজোর জন্য বন্ধ থাকবে বিধানসভা।
প্রথম দিন অবিচুয়ারি হয়ে মুলতুবি হয়ে যাবে হাউস। ২ এবং ৪ তারিখ সংশ্লিষ্ট ইস্যুগুলোর ওপর আলোচনা চলবে। তারপরে অধিবেশন শেষ হয়ে যাবে।
প্রসঙ্গত, ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকের ওপর হেনস্থার ঘটনায় সরব হন মুখ্যমন্ত্রী। এ নিয়ে প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি, ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের রাজ্য ফেরার বার্তাও দিয়েছে মুখ্যমন্ত্রী। তাঁদের উদ্দেশে ‘শ্রমশ্রী’ প্রকল্পের ঘোষণা করেছেন তিনি। জানা গিয়েছে, এই বিয়গুলো নিয়ে আলোচনা করতেই বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে বিধানসভা।
