Mamata banarjee
Bengal liberty: আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডে বক্তব্য রাখলেন মমতা ব্যানার্জী। এদিন ফের এনআরসি প্রসঙ্গ মমতার মুখে। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘সেলফিশ জায়েন্ট, হাই লোডেড ভাইরাসেরা আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে এনআরসি চালু করবে। এবং, সকলের ভোটাধিকার কেড়ে নেবে। জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না।’

মমতার অভিযোগ (Mamata banarjee)
রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিকদের, জেলা শাসক, মহকুমাশাসক, বিডিওদের গ্রেফতারির ভয় দেখাচ্ছে। এ প্রসঙ্গে ইলেকশন কমিশনকে নিশানা করে তিনি বলেন, ‘বাচ্চারা ললিপপ খেলে মানায়। কিন্ত বড়রা যদি ললিপপ খায় কোনও পার্টির হয়ে, তাহলে সেটা মানায় না।’ইলেকশন কমিশনের সময়সীমা মনে করিয়ে তিনি বলেন, ‘ভোটের তিন মাস কমিশন থাকবে। বাকি সাড়া বছর আমরাই থাকব।’
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের পাশাপাশি ইউজিসি অনুদান বন্ধ নিয়েও সরব হন মমতা। তিনি বলেন, গবেষকদের গ্রান্ট বন্ধ করে দিয়েছে ইউজিসি। মমতার দাবি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের টাকা হঠাৎ করে দেওয়া হয়েছিল।
