Koel Mallick
Bengal Liberty, ৮ জুন :
আজ, সোমবার মমতার অস্তিত্ব রক্ষার লড়াই (Koel Mallick)। পশ্চিমবঙ্গের বিধানসভায় ‘নব তৃণমূল’ তৈরি হতেই ধস নেমেছে ঘাসফুল শিবিরে। তৃণমূলের অন্দরে কি তবে বাড়ছে অসন্তোষের আগুন? এবার জল্পনা রাজ্যসভার দুই সাংসদ সুখেন্দু শেখর রায় ও কোয়েল মল্লিকের সম্ভাব্য ইস্তফাকে কেন্দ্র করে। বিশেষ করে সদ্য শপথ নেওয়া কোয়েল মল্লিকের নাম সামনে আসতেই উঠছে প্রশ্নের ঝড়। যদিও এখনও পর্যন্ত কোনও ঘোষণা হয়নি, তবুও এই জল্পনা ঘিরে তৃণমূলের সংসদীয় শিবিরে অস্বস্তি ক্রমশ বাড়ছে (Koel Mallick)।

ইস্তফা দিতে পারেন সুখেন্দু কোয়েল (Koel Mallick)
গত এপ্রিলে রাজ্যসভার সাংসদ পদে শপথ নিয়েছিলেন কোয়েল মল্লিক। এত অল্প সময়ের মধ্যে তাঁর সম্ভাব্য ইস্তফার খবর সামনে আসতেই তোলপাড় রাজ্য রাজনীতি। অপরদিকে বর্ষীয়ান সাংসদ সুখেন্দু শেখর রায় দীর্ঘদিন ধরেই দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তাঁর ইস্তফার খবর নিয়ে জল্পনা শুরু হলেও খুব একটা অবাক হচ্ছে না রাজনৈতিক মহল। তবে এই দুই সাংসদের পক্ষ থেকে এখনও পর্যন্ত ইস্তফা নিয়ে প্রকাশ্যে কিছু জানানো হয়নি। দলের তরফ থেকেও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা হয়নি। তবে রাজনৈতিক মহলের মতে এই দুই সাংসদের ইস্তফা শুধুই সময়ের অপেক্ষা।


