Mamata meet Kejriwal
Mamata meet Kejriwal

Mamata meet Kejriwal: কেজরিওয়ালের দরবারে মমতা! বাংলা হারিয়ে দিল্লির ঘাঁটিই ভরসা নেত্রীর

Bengal Liberty: দলে ভাঙন, সাংসদদের ভবিষ্যৎ নিয়ে জোর চর্চা, আর তার মাঝেই দিল্লিমুখী মমতা ও অভিষেক। রবিবার রাজধানীতে ইন্ডিয়া জোটের বৈঠক, তার আগেই দিল্লি পৌঁছলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার দিল্লি পৌঁছে গিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ক্ষমতা হারিয়ে দিল্লিতে ঘাঁটি শক্ত করার চেষ্টায় অরবিন্দ কেজরিওয়ালের দরবারে মমতা ও অভিষেক (Mamata meet Kejriwal)।

Mamata meet Kejriwal
Mamata meet Kejriwal

বাংলা হারিয়ে দিল্লিতে ঘাঁটি (Mamata meet Kejriwal)

বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই দলের ভিতরে অসন্তোষ ও ভাঙন অব্যাহত। একাংশ সাংসদদের রাজনৈতিক অবস্থান নিয়েও চলছে বিস্তর আলোচনা। এমন এক পরিস্থিতিতে INDIA জোটের বৈঠককে কেন্দ্র করে দিল্লিতে তৃণমূল নেতৃত্বের সক্রিয়তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে, বাংলায় সম্পূর্ণ ভাবে ক্ষমতা হারিয়ে এবার দিল্লিতে জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে বিরোধিতা করতে তৎপর তৃণমূল সুপ্রিমো। সঙ্গে রয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

 


সোমবার INDIA জোটের বৈঠকে অংশ নেবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি, তৃণমূল সিপিএম সহ একাধিক বিরোধী শিবির। রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস বৈঠকে সিপিএমের প্রতিনিধিত্ব করবেন। দলের সাংসদদের সঙ্গে আলোচনা, জোট রাজনীতির ভবিষ্যৎ রূপরেখা কিংবা জাতীয় স্তরে তৃণমূলের অবস্থান একাধিক বিষয় নিয়েই হতে পারে গুরুত্বপূর্ণ কথাবার্তা।

 

আরও পড়ুন: নিহত BJP কর্মীদের পরিবারের সদস্যদের চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury