election current off
Bengal Liberty, Kolkata :
ভোটের সকালেই নতুন করে বিতর্কের আগুন আসানসোলে election current off। লোডশেডিংকে ঘিরে বড়সড় কারচুপির আশঙ্কা প্রকাশ করলেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, পরিকল্পিতভাবে বিদ্যুৎ বিভ্রাট ঘটিয়ে বুথের ওয়েবকাস্টিং বন্ধ করার চেষ্টা হতে পারে।

লোডশেডিং ঘিরে ‘কারচুপির’ আশঙ্কা election current off
বৃহস্পতিবার সকালে আসানসোল উত্তর বিধানসভার এলআইসি অফিস প্রাঙ্গণে অবস্থিত ২৪৩ নম্বর বুথে ভোট দেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সকাল প্রায় ৮টা নাগাদ তিনি ভোট দেন বলে জানা গিয়েছে। পরবর্তীতে তিনি ভোটকেন্দ্র থেকে বেরিয়ে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তাঁর বক্তব্য, আগের রাতেই আসানসোলের কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা ঘটেছে। এর পর থেকেই তাঁর আশঙ্কা, ভোট চলাকালীন একই ধরনের পরিস্থিতি তৈরি করে ওয়েবকাস্টিং ব্যবস্থাকে অকেজো করে দেওয়া হতে পারে। ।অগ্নিমিত্রা বলেন, “আমার কাছে খবর আসছে।
লোডশেডিং করানো হবে। প্লাগ পয়েন্টে কাগজ ঢুকিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর লোডশেডিং হয়ে যাবে, ক্যামেরা অফ হয়ে যাবে। পরে আবার ক্যামেরা আনার আগে ৩০-৪০ মিনিটে কেটে যাবে। এগুলো পুরনো স্ট্র্যাটেজি।” তাঁর আরও দাবি, বাইরে থেকে প্রচুর লোক এসেছে। নাদিম বলে একজন দুষ্কৃতী ঢুকেছে বলেও দাবি করেন তিনি।
