Bolivia plane crash
Bolivia plane crash

Bolivia plane crash: বিমান ভেঙে মৃত্যুর সংখ্যা বাড়ছে, আর রাস্তায় ছড়ানো টাকা কুড়োতে ভিড়, বলিভিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা

Bengal Liberty Desk:

বলিভিয়ায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় একদিকে বাড়ছে মৃত্যুর সংখ্যা, অন্যদিকে রাস্তায় ছড়িয়ে পড়া নোট কুড়োতে ব্যস্ত বহু মানুষ। বলিভিয়ার রাজধানী লা পেজ শহরের সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর মালবাহী বিমান ভেঙে পড়ার পর (La Paz plane crash) তৈরি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি। প্রাথমিকভাবে জানা গেছে, নতুন ছাপা নোট বহন করছিল বিমানটি। দুর্ঘটনার ধাক্কায় হাইওয়েতে থাকা একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে। ঘটনায় আহতও ৩০ এরও বেশি মানুষ।

Bolivia plane crash
Bolivia plane crash

দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া নোট ঘিরে ভিড় Bolivia plane crash

শুক্রবার বলিভিয়ার সেনাবাহিনীর একটি হারকিউলিস মালবাহী বিমান (Hercules aircraft crash Bolivia) থেকে সদ্য ছাপা নোট নিয়ে বিভিন্ন শহরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই এল অল্টো বিমানবন্দর সংলগ্ন হাইওয়েতে ভেঙে পড়ে বিমানটি। মনে করা হচ্ছে, অবতরণের সময় পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

Bolivia plane crash
Bolivia plane crash

বিমানটি ভেঙে পড়ার পরপরই আগুন ধরে যায় এবং ধ্বংসাবশেষ হাইওয়ের উপর থাকা একাধিক গাড়িকে ধাক্কা মেরে ক্ষতিগ্রস্ত করে। দুর্ঘটনায় একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। মৃত্যু হয়েছে ১৫ জনের। মৃতদের মধ্যে কতজন বিমান যাত্রী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। আহত প্রায় ৩০ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 

দুর্ঘটনার পর বিমানে থাকা টাকার বান্ডিল ছড়িয়ে পড়ে রাস্তাজুড়ে। সেই দৃশ্যের ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, উদ্ধারকাজ চলার মধ্যেই অনেক স্থানীয় বাসিন্দা রাস্তায় পড়ে থাকা নোট কুড়োতে ভিড় জমিয়েছেন। অন্যদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। প্রশাসনের তরফে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury