HPV vaccination India
Bengal Liberty, Kolkata:
জরায়ুমুখের ক্যানসার রুখতে দেশব্যাপী বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার(HPV vaccination India)। শনিবার ৯ থেকে ১৪ বছর বয়সি কিশোরীদের জন্য বিনামূল্যে HPV টিকাকরণ কর্মসূচির সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজস্থানের আজমের থেকে এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে কয়েকজন কিশোরীর সঙ্গে কথা বলেও তাদের সচেতনতার বার্তা দেন প্রধানমন্ত্রী।

কেন গুরুত্বপূর্ণ এই টিকা? HPV vaccination India
ভারতে নারীদের মধ্যে জরায়ুমুখের ক্যানসার অন্যতম বড় স্বাস্থ্যসঙ্কট। পরিসংখ্যান বলছে, প্রতি বছর প্রায় ১.২৫ লক্ষ মহিলা এই রোগে আক্রান্ত হন এবং প্রায় ৭৫ হাজারের মৃত্যু ঘটে। বিশেষজ্ঞদের মতে, প্রায় ৮৫ শতাংশ ক্ষেত্রেই এই ক্যানসারের মূল কারণ HPV সংক্রমণ।
স্বাস্থ্যবিদদের মতে, অল্প বয়সে টিকা নিলে ভবিষ্যতে সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে।

কারা পাবেন টিকা? HPV vaccination India
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, ১৪ বছর বয়সি প্রায় ১.১৫ কোটি কিশোরীকে লক্ষ্য করে এই কর্মসূচি চালানো হবে। সরকারি স্বাস্থ্যকেন্দ্র, আয়ুষ্মান আরোগ্য মন্দির, কমিউনিটি হেলথ সেন্টার, জেলা হাসপাতাল ও সরকারি মেডিক্যাল কলেজে এক ডোজ করে Gardasil 4 দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে।
এবং স্বাস্থ্য মন্ত্রকের তরফে রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েও দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। অভিভাবকদেরও মেয়েদের টিকাকরণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বিশ্বমঞ্চে ভারতের অগ্রগতি HPV vaccination India
এই কর্মসূচি চালুর মাধ্যমে HPV টিকাকরণে যুক্ত ১৬০টিরও বেশি দেশের তালিকায় নাম লেখাল ভারত। যেসব দেশে আগে থেকেই এই টিকা দেওয়া হচ্ছে, সেখানে HPV সংক্রমণ ও জরায়ুমুখের ক্যানসারের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
রাজস্থানে উন্নয়ন প্রকল্পের ঘোষণা HPV vaccination India
এদিনই রাজস্থানে জনসভা থেকে প্রায় ১৬,৬৮৬ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী Bhajan Lal Sharma, রাজ্যপাল Haribhau Kisanrao Bagde এবং বিজেপির রাজ্য সভাপতি Madan Rathore। ফলে নিরাপত্তা ব্যবস্থাও ছিল কড়া।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র নেতৃত্বে দেশ আজ শুধু অবকাঠামো বা অর্থনীতিতেই নয়, স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রেও নতুন দিশা দেখচ্ছে। কন্যাসন্তানদের জন্য বিনামূল্যে HPV টিকাকরণ সেই বৃহত্তর ‘নিউ ইন্ডিয়া’-রই প্রতিফলন, যেখানে উন্নয়ন মানে শুধু রাস্তা-সেতু নয়, মানুষের জীবন রক্ষা করাও। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সচেতনতা ও সঠিক সময়ে টিকাকরণই হতে পারে জরায়ুমুখের ক্যানসারের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর ঢাল। কেন্দ্রের এই উদ্যোগ সফল হলে দেশের কোটি কোটি কিশোরীর ভবিষ্যৎ সুরক্ষিত হবে বলে আশা রয়েছে । দেশের মা-বাবাদের কাছে আবেদন—এই ঐতিহাসিক কর্মসূচিকে সফল করুন। আপনার একটিমাত্র সচেতন পদক্ষেপ আপনার কন্যার সারাজীবনের সুরক্ষা নিশ্চিত করতে পারে।
