Polling Booth Guidelines
Bengal Liberty, Kolkata:
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কোমর বেঁধে নামল নির্বাচন কমিশন(Election Commission booth CCTV)। শুধু বুথের ভিতরেই নয়, বুথের বাইরে ও আশপাশেও বসানো হবে সিসিটিভি ক্যামেরা। যে কোনও গন্ডগোল তা ভিতরে হোক বা বাইরে সবই ধরা পড়বে ক্যামেরায়। স্পষ্ট বার্তা, দাঙ্গা বা জোরপূর্বক বুথ দখলের চেষ্টা হলে তা আর আড়ালে থাকবে না। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, ভোটগ্রহণ কেন্দ্রের আশপাশেও থাকবে কড়া নজরদারি।
কমিশন সূত্রে জানা গিয়েছে, বুথের বাইরে পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন মাইক্রো অবজারভাররা। তাঁরা সরাসরি রিপোর্ট করবেন উচ্চতর কর্তৃপক্ষকে। ফলে কোনও অভিযোগ উঠলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

জোরপূর্বক প্রবেশে কড়া ব্যবস্থা (Election Commission booth CCTV)
সোমবার ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান এই সিদ্ধান্তের কথা, কমিশনের স্পষ্ট বার্তা—কেউ যদি জোর করে বুথে ঢোকার চেষ্টা করেন বা বাইরে অশান্তি তৈরির চেষ্টা করেন, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে, শাসকদলের বিরুদ্ধে অতীতে বুথের বাইরে উত্তেজনা তৈরির অভিযোগ উঠেছে। এবার সেই সব অভিযোগ প্রমাণ-সহ ধরা পড়বে ক্যামেরায়।
৬ মার্চ আসছেন ২০০ জুডিশিয়াল অফিসার (Election Commission booth CCTV)
বিশেষ রোল পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন, ঝাড়গ্রাম ও ওড়িশা থেকে ১০০ জন করে মোট ২০০ জন জুডিশিয়াল অফিসার আগামী ৬ মার্চ থেকে দায়িত্ব নেবেন। যে সব এলাকায় বিবেচনাধীন কেস বেশি, সেখানে বেশি সংখ্যক জুডিশিয়াল অফিসার মোতায়েন করা হবে।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ নির্দেশ কেন্দ্রীয় বাহিনী কোনও রকম ‘আতিথেয়তা’ গ্রহণ করতে পারবে না। কমিশনের স্পষ্ট বার্তা, নিরপেক্ষতা বজায় রাখতেই এই কড়াকড়ি। রাজনৈতিক মহলের মতে, অতীতে শাসকদলের বিরুদ্ধে বুথের বাইরে অশান্তি তৈরির অভিযোগ উঠেছে। এবার সেই অভিযোগ যাতে প্রমাণ-সহ সামনে আসে, তারই প্রস্তুতি নিচ্ছে কমিশন।
কমিশন সূত্রে খবর, বহু বুথে এখনও জল ও বিদ্যুতের মতো মৌলিক পরিষেবার অভাব রয়েছে। সব বুথ খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই প্রস্তুতিতেই জোর দেওয়া হচ্ছে।
