Watermelon poison
Bengal liberty desk, kolkata :
গ্রীষ্মের এই দাবদাহে তরমুজের রমরমা সর্বত্রই। তবে সম্প্রতি মুম্বাইয়ে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনাকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে, মুম্বাইয়ের জে জে মার্গ এলাকায় তরমুজ খেয়ে মৃত্যু হয়েছে গোটা পরিবারের। এই আতঙ্কর পর ই ব্যাপক প্রভাব পড়েছে তরমুজের বাজারে।

কি ঘটনা? Watermelon poison
সম্প্রতি মুম্বাইয়ের জে জে মার্গ এলাকায় তরমুজ খেয়ে মৃত্যুর ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। সূত্রের খবর, রাতে তরমুজ খেয়েছিলেন আবদুল্লাহ ডোকাডিয়া (৪০) ও তাঁর স্ত্রী নাসরিন (৩৫) সহ তাঁর দুই নাবালিকা। এরপরেই মৃত্যু হয় তাদের। তবে কি কারণে হল এই মৃত্যু? এর পেছনে দায়ী কি শুধুই তরমুজ? নাকি অন্য কোনো বিষ ক্রিয়া এর কারণ এখনও অবধি অজানা। ঘটনাটির পূর্ণ তদন্ত করছে পুলিশ। এর প্রভাবে আচমকাই কমে গিয়েছে তরমুজের চাহিদা।

দর কমল তরমুজের Watermelon poison
এই গ্রীষ্মে তরমুজের চাহিদা থাকে প্রায় অনেকটাই। কিন্তু সম্প্রতি মুম্বাইয়ে ঘটে যাওয়া এই ঘটনার জেরে দর কমেছে তরমুজের। কারণ গ্রীষ্মকালে সাধারণত পাইকারি বাজারে তরমুজ বিক্রি হয় কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকায়। সেখানে এখন এপি এম সি ফল বাজারে তরমুজের পাইকারি দাম নেমে এসেছে কেজি প্রতি ৫ থেকে ৭ টাকায়। তাতেই কার্যত মাথায় হাত পড়ার জোগাড় ব্যবসায়ীদের।
কি বলছে ময়না তদন্তের রিপোর্ট?
প্রাথমিক ভাবে ময়না তদন্তের রিপোর্টে জানা গেছে যে, food poisoning e সম্ভবত এই মৃত্যুর কারণ। এছাড়াও কোনো মানসিক চাপ বা আর্থিক সমস্যার কারণে আত্ম হত্যার ঘটনা ঘটেছিলো কিনা সেই বিষয়ে ও খতিয়ে দেখছে পুলিশ।
ইতিমধ্যেই এই ঘটনা কে ঘিরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। ফলে স্বভাবতই মুম্বাইয়ে কমেছে কমেছে তরমুজের চাহিদা।
