Bangladeshi Arrested
Bengal Liberty, ১৩ জুন ২০২৬ : বাংলাদেশে ফেরত পাঠানোর আগে ৫৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীর(Bangladeshi Arrested) শারীরিক পরীক্ষা সম্পন্ন হল কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। এরপর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে সূত্রের খবর। ধৃত বাংলাদেশীদের নদিয়া থেকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর।
নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই বেআইনি অনুপ্রবেশকারীদের আটক করছে পুলিশ।
আরো পড়ুন:- Kakoli Ghosh Dastidar: আইনি নোটিসে বিদ্ধ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব
সরকার বদলের পর(Bangladeshi Arrested)
জেলা পুলিশ সূত্রের খবর, সরকার বদলের পর নদিয়া জেলায় এই প্রথম একসঙ্গে এতজন অনুপ্রবেশকারীকে আটক করা হল । এর মধ্যে কৃষ্ণনগর জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় ৩০ জনকে আটক করা হয়েছে। অপরদিকে রানাঘাট জেলা পুলিশের আওতাধীন এলাকা থেকে প্রায় ২৭ জনকে আটক করা হয়েছে। এদের প্রত্যেকের কাছেই বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে অনুপ্রবেশকারী হিসাবে আটক করা হয়।



সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় এই ৫৭ জন বাংলাদেশিকে নিয়ে আসা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানে তাদের শারীরিক পরীক্ষা করা হয়। এরপর তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে।


