Ind Vs Afg Match Review
Bengal Liberty, ১৩ জুন ২০২৬ : শনিবার হিমাচল প্রদেশের অত্যন্ত সুন্দর ধর্মশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে(Ind Vs Afg Match Review) গেল ভারত বনাম আফগানিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ। আর প্রথম ম্যাচেই আফগানিস্তানকে সহজে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। আফগান বাহিনীকে কার্যত উড়িয়ে দিয়ে এক রাজকীয় জয় ছিনিয়ে নিল ভারত। অধিনায়ক শুভমন গিলের ৮৪ এবং কে এল রাহুলের ১৯ বলে ৩৯ রানের অনবদ্য ও দাপুটে ইনিংসের সামনে পুরোপুরি আত্মসমর্পণ করল প্রতিপক্ষ। বৃষ্টিবিঘ্নিত ২৬ ওভারের এই ম্যাচে জয় দিয়ে ভারতীয় দল প্রমাণ করে দিল যে, ২০২৭ সালের বিশ্বকাপের জন্য তারা পুরোপুরি প্রস্তুত।
দুই তরুণের অভিষেক(Ind Vs Afg Match Review)
এদিন বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ কমিয়ে ২৬ ওভারের করা হয়। এই ম্যাচেই ভারতীয় দলে অভিষেক হলো দুই তরুণ খেলোয়াড়ের—স্পিনার হর্ষ দুবে এবং পেসার গুরনূর ব্রার। অভিষেক ম্যাচেই বল হাতে নজর কাড়লেন এই দুই ভারতীয় ক্রিকেটার।

গুরবাজ বনাম ভারতের লড়াই(Ind Vs Afg Match Review)
বৃষ্টি থামার পর বিকেল ৫:৪৫ মিনিটে ম্যাচ শুরু হয়। তার আগে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমন গিল। অভিষেক ম্যাচেই গুরনূর ব্রার এবং হর্ষ দুবে ৩টি করে উইকেট তুলে নেন। আফগানিস্তানের বাকি ব্যাটাররা ভারতীয় বোলারদের সামনে কোনো প্রভাব ফেলতে না পারলেও, ব্যতিক্রম ছিলেন রহমানুল্লাহ গুরবাজ। তাঁর ৫১ বলে ১০১ রানের বিধ্বংসী ও মারকুটে শতরানের ওপর ভর করেই আফগানিস্তান শেষ পর্যন্ত ১৯৪ রান তুলতে সক্ষম হয়।

এর মধ্যে মাত্র ৪৮ বলে শতরান পূর্ণ করে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন গুরবাজ। একসময় ২৬ রানে ৩ উইকেট হারিয়ে তীব্র সংকটে পড়েছিল রশিদ খানের দল, কিন্তু সেখান থেকেই শুরু হয় ‘দ্যা গুরবাজ শো’।
শুভমন গিলের ম্যাচ জেতানো ইনিংস(Ind Vs Afg Match Review)
১৯৫ রান তাড়া করতে নেমে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল বেশ ভালো শুরু করেছিলেন। এই ম্যাচেই ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন ‘হিটম্যান’ রোহিত। তবে এর পরপরই একটি ভুল বোঝাবুঝির কারণে ১৬ রানে রানআউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর তিন নম্বরে নেমে ঈশান কিষান ৩৪ রানের একটি কার্যকরী ইনিংস খেলেন। তিনি যখন আউট হন, ততক্ষণে ম্যাচের ৫০ শতাংশ ভারতের পকেটে চলে এসেছে। অধিনায়ক শুভমন গিলের রাজকীয় ৮৪ রানের ইনিংসটি কোনো শতরানের চেয়ে কম ছিল না, স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা নির্বাচিত হন তিনি। শেষ দিকে কে এল রাহুলের ৩৯ রানের ক্যামিও ইনিংসের ওপর ভর করে সহজেই ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।


আগামী বুধবার, ১৭ জুন লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ভারত কি সেই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরবে, নাকি ঘুরে দাঁড়াবে আফগানিস্তান? এখন সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।


