Australia Formation 2026
Bengal Liberty, ১৩ জুন ২০২৬ : আগামীকাল ভারতীয় সময় সকাল ৯:৩০ মিনিটে তুরস্কের(Australia Formation 2026) বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। পাসিং, শুটিং থেকে শুরু করে মাঝমাঠের রক্ষণ—সব বিভাগেই অস্ট্রেলিয়া বেশ এগিয়ে। এক দুর্দান্ত লড়াইয়ের জন্য অজিরা সর্বদা প্রস্তুত। গ্রুপ ‘ডি’-র প্রতিপক্ষরা খুব ভালো করেই জানে যে অস্ট্রেলিয়ার এই দলটি তাদের জন্য কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। রবিবারের ম্যাচের আগে এখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত টনি পোপোভিচের ছেলেরা। ম্যাচ জয়ের লক্ষ্যে দলের রণকৌশল সাজাতে মরিয়া কোচ টনি।

কোচের ভূমিকা ও রণকৌশল(Australia Formation 2026)
সাধারণত টনি পোপোভিচ মূলত ৩-৪-২-১ এবং ৪-২-৩-১ (ডাবল পিভট) ফর্মেশন পছন্দ করেন। তিনি হাই-প্রেসিং সিস্টেমের চেয়ে শক্তিশালী রক্ষণাত্মক কাঠামো, সুপ্রশিক্ষিত মিড-ব্লক ও কৌশলগত শৃঙ্খলার ওপর অধিক গুরুত্ব দিয়ে থাকেন।

তবে ৩-৪-২-১ ফর্মেশনটিই প্রায়শই তার প্রথম পছন্দ। এটি শক্তিশালী রক্ষণাত্মক স্থিতিশীলতার জন্য যেমন তিনজন সেন্টার-ব্যাক নিশ্চিত করে, তেমনই উইং-ব্যাকদের আক্রমণে উঠে আসার বাড়তি সুযোগ তৈরি করে দেয়। চলুন দেখে নেওয়া যাক রবিবারের ম্যাচে অস্ট্রেলিয়ার সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে
সম্ভাব্য একাদশ (৩-৪-২-১)(Australia Formation 2026)
গোলরক্ষক: ম্যাট রায়ান
ডিফেন্ডার: ক্যামেরন বার্গেস, অ্যালেসান্দ্রো সারকাটি, হ্যারি সুটার
মিডফিল্ডার: জর্ডান বস, জ্যাকসন আরভাইন, কনর মেটকাফ, জ্যাকব ইতালিয়ানো
অ্যাটাকিং মিডফিল্ডার: ক্রিস্টিয়ান ভলপাতো, আইডিন হ্রুস্টিক
ফরোয়ার্ড: মোহাম্মদ টুরে
প্রতিটি বিশ্বকাপেই অস্ট্রেলিয়া নিজেদের একটি শক্তিশালী অবস্থান বজায় রাখে। এবারও ফুটবলের প্রতি সেই চিরচেনা আবেগ ও জয়ের ক্ষুধা নিয়েই মাঠ কাঁপাতে প্রস্তুত অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল।
আরো পড়ুন:- USA Team Formation: প্রথম ম্যাচ জিতেই দুর্দান্ত ছন্দে মার্কিন যুক্তরাষ্ট্র


