bratya basu
Bengal Liberty: পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় আর্মির তুলনা টেনে বিতর্কে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজ বিধানসভায় বাংলা-বাঙালি ইস্যুতে প্রস্তাব আনে শাসক দল। সেই সূত্রে আলোচনায় অংশ নেন ব্রাত্য বসু। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি গতকাল ভারতের সেনাবাহিনীর তৃণমূলের মঞ্চ খুলে দেওয়ার ঘটনাকে উত্থাপন করে ১৯৭১ সালে পাকিস্তান সেনার কর্মকাণ্ডের তুলনা টানেন। এরপর বিজেপি পরিষদীয় দল বিধানসভা কক্ষে প্রতিবাদ শুরু করলে শুভেন্দু অধিকারীকে চলতি সেশনের জন্য সাসপেন্ড করা হয়। হাউজ থেকে বেরিয়ে শুভেন্দুবাবুর বক্তব্য, ‘‘দেশের সেনাবাহিনীর পক্ষে কথা বলায় আমায় সাসপেন্ড করেছে। এটা গর্বের।’’
আজ ফেসবুকে একটি অডিও ভাইরাল হয়েছে। যেখানে ব্রাত্য বসু বিধানসভায় বক্তব্য রাখাকালীন পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় আর্মির তুলনা টানার বিষয়টা স্পষ্ট হচ্ছে। যদিও, বিধানসভায় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁর পেশ করা বক্তব্যকে আড়াল করার প্রয়াস চালান। এবং, বলেন, ‘‘আমি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বলেছি। বেশ করেছি। ১৯৭১ সালের ২৫ মার্চ ঘটনাটি ঘটেছিল।’’
বিধানসভা সূত্রে খবর, স্পিকার ব্রাত্য বসুর গোটা বক্তব্য খতিয়ে দেখবেন।
শুভেন্দু অধিকারীর সাসপেনশন (Bratya Basu)
সপ্তদশ বিধানসভা চলাকালে কার্যত এমন একটাও অধিবেশন যায়নি যেখানে শুভেন্দু অধিকারী সাসপেন্ড হননি। ২০২২ সালের ২৮ মার্চ, ২০২৩ সালের ২৮ নভেম্বর ও ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারীসহ ২০২৫ সালের ২ নভেম্বর মাসে বিরোধী দলনেতা সাসপেন্ড হয়েছেন।
কি হয়েছিল গতকাল?
ভারতীয় সেনাবাহিনী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়ে পালাচ্ছে! এমন অবাক করা অভিযোগ সামনে তুলে আনলেন মুখ্যমন্ত্রী। সময়সীমা পেরিয়ে যাওয়ায় গান্ধি মূর্তির পাদদেশে গেড়ে বসা তৃণমূলের দলীয় মঞ্চ খুলতে গিয়েছিলেন সেনাবাহিনীর জওয়ানরা। তখনই সংঘাতের আবহ তৈরি হয়। দেখা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ পরিদর্শনে যান। এবং, সেখানে সেনাবাহিনীকে নানা ভাষায় কটূক্তি করতে শুরু করেন।

Bratya Basu
সেনা জওয়ানদের উদ্দেশে কি বলেছিলেন মমতা?(Bratya Basu)
‘‘প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। যদি সেনাবাহিনীকে বিজেপির কথায় চলতে হয়, তাহলে স্পষ্ট দেশটা কোথায় যাচ্ছে! পুলিশকে বললে আমরা খুলে দিতাম। অন্য জায়গায় নিয়ে যেতাম। গান্ধি মূর্তির পাদদেশে অন্যায়, অত্যাচারের প্রতিবাদ করি। ২০০-র মতো সেনা আমায় দেখে ছুটে পালাচ্ছিল! এটা বিজেপি, দিল্লি, ডিফেন্স মিনিস্টারের কথায় করেছে।’’
এই আবহে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে ব্রাত্য বসুর অপমানজনক বক্তব্য বিতর্কের ঝড় তুলেছে।
