Candidate Restrictions
Bengal Liberty, ২২ এপ্রিল :
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হওয়ার প্রাক্কালে আরও একবার অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Candidate Restrictions)। এবার সরাসরি প্রার্থীদের গতিবিধিতেই নিয়ন্ত্রণ আরোপ করল কমিশন। কমিশনের স্পষ্ট নির্দেশ, ভোটের দিন সকাল ৬টা থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনও প্রার্থীই নিজের বিধানসভা এলাকা ছেড়ে বাইরে যেতে পারবেন না। মূলত ভোটের দিন সম্ভাব্য বিশৃঙ্খলা রোধ করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (Candidate Restrictions)।

ভোটের দিন প্রার্থীদের গতিবিধিতে কড়া নজর (Candidate Restrictions)
কমিশনের নির্দেশিকা অনুযায়ী, প্রথম দফার ভোটের দিন অর্থাৎ আগামীকাল, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত সমস্ত প্রার্থীকে নিজ নিজ নির্বাচনী এলাকাতেই অবস্থান করতে হবে। কোনও পরিস্থিতিতেই এলাকা ছেড়ে বাইরে যাওয়ার অনুমতি থাকবে না। ভোটের দিন সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর পাশাপাশি, কোনও ধরনের উত্তেজনা ছড়ানো বা গোলমালে জড়ানোর বিরুদ্ধে প্রার্থীদের কড়া হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর ব্যাপক মোতায়েন ও প্রশাসনিক রদবদলের আবহে এই নতুন বিধিনিষেধ ছাব্বিশের নির্বাচনী লড়াইয়ে বাড়তি সতর্কতার জারি করেছে বলা যায়।

শান্তিপূর্ণ নির্বাচনেই জোর কমিশনের (Candidate Restrictions)
ভোটারদের সুবিধা ও স্বচ্ছতা বাড়াতে একাধিক নতুন পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। এবার ইভিএম-এ প্রার্থীদের নাম ও প্রতীকের পাশাপাশি থাকবে তাঁদের রঙিন ছবি। ফলে নিরক্ষর বা স্বল্প শিক্ষিত ভোটারদের পছন্দের প্রার্থীকে চিহ্নিত করা অনেক সহজ হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখতে বুথ পিছু ভোটার সংখ্যা কমানোর সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি।
ভোটকেন্দ্রে প্রবেশ নিয়েও থাকছে বিশেষ ব্যবস্থা। বয়স্ক ও অসুস্থ ভোটারদের কথা মাথায় রেখে সব বুথই করা হচ্ছে ভবনের একতলায়। প্রতিটি কেন্দ্রে শৌচালয়, পানীয় জল ও ছায়ার ব্যবস্থাও বাধ্যতামূলক করা হয়েছে। ৮৫ বছরের ঊর্ধ্ব প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম ভোটাররা চাইলে বাড়িতে বসেই ভোট দেওয়ার সুযোগ পাবেন। এছাড়া ভোটের গোপনীয়তা রক্ষায় বুথের ভেতরে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে ভোটারদের সুবিধার জন্য বুথের বাইরে ফোন রাখার নিরাপদ ব্যবস্থাও রাখা হবে বলে জানিয়েছে কমিশন।
