Jorasanko house collapse
Bengal liberty Desk, ১৩ ই মার্চ :
কলকাতার জোড়া সাঁকোয় পুরনো একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে বিপত্তি (Jorasanko house collapse)। শুক্রবার সকালে কাজ চলাকালীন ওই বাড়ির সিঁড়ি ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে কলাবাগান অঞ্চলের একটি বহুতল পুরনো বাড়িতে।

ঘটনার বিবরণ Jorasanko house collapse
স্থানীয় সূত্রে খবর, জোড়াসাঁকোর কলাবাগান এলাকার ওই বাড়িটি প্রায় ৭০ থেকে ৮০ বছরের পুরনো। জরাজীর্ণ অবস্থার কারণে কলকাতা পুরসভা আগেই বাড়িটিকে ‘ বিপদজ্জনক ‘ হিসাবে ঘোষণা করেছিল। শুক্রবার সকালে সেই বাড়িরই মেরামতির কাজ চলছিল। কাজ চলাকালীন আচমকাই সিঁড়ির একটি বড় অংশ ভেঙে নিচে পড়ে যায়। বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়ায়।

এদিকে, বাড়ির বাসিন্দা দের অভিযোগ যে তাদের নিরাপত্তার কথা না ভেবেই হঠাৎ করেই মেরামতির কাজ শুরু করেছিল বাড়ির মালিক। বিষয়টি নিয়ে আপত্তি জানালেও তাদের কোনো গুরত্ব ই দেওয়া হয়নি! খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এলাকার স্থানীয় কাউন্সিলার। তিনি আটকে পড়া বাসিন্দাদের সাথে কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন।
ভাড়াটেদের ক্ষোভের মুখে পড়ে কাউন্সিলারের বক্তব্য
ক্ষোভের মুখে পড়ে তিনি আটকে পড়া বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন – ভাড়াটেদের জন্য উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত এই বাড়িতে কোনো ধরণের মেরামতির কাজ যাতে না হয় সেটা নিশ্চিত করা হবে।
কাউন্সিলার আরও জানিয়েছেন, এই বিষয়ে তিনি দ্রুত মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

