Suvendu Adhikari Meeting
বেঙ্গল লিবার্টি, কলকাতা:
প্রশাসনিক কাজে গতি আনতে বড়সড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Meeting)। প্রশাসনিক ব্যবস্থাকে স্বচ্ছ করতে তৎপর তিনি। প্রতিমাসে অন্তত একবার করে সমস্ত দপ্তরের সচিবদের সঙ্গে সরাসরি বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। নবান্নে আয়োজিত বৈঠকে এই নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বৈঠকে একাধিক বিষয় আলোচনার বিষয় ছিল। ঘাটাল মাস্টার প্ল্যান, আয়ুষ্মান ভারত প্রকল্প এবং আগামী নীতি আয়োগের বৈঠক নিয়ে একাধিক কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

‘ঘাটাল মাস্টার প্ল্যান’ Suvendu Adhikari Meeting
দীর্ঘদিনের বন্যা সমস্যা স্থায়ীভাবে মেটাতে ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ নিয়ে বড় আপডেট দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, এই প্রকল্পের জন্য মোট খরচের ৫০-৫০ শতাংশের সমপরিমাণ টাকা বরাদ্দ করবে কেন্দ্র ও রাজ্য সরকার। ফলে বিগত বছর ধরে আটকে থাকা এই পরিকল্পনা এবার দ্রুত বাস্তবায়িত হতে চলেছে।
রাজ্যে ‘আয়ুষ্মান ভারত’
রাজ্যের গরিব ও মধ্যবিত্ত মানুষের বিনা পয়সায় চিকিৎসার স্বার্থে কেন্দ্রীয় স্বাস্থ্য বিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ চালু করতে চলেছেন নতুন সরকার। আগামী ৮ জুনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য স্বাস্থ্য দপ্তরের সচিবকে সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
১১ই জুনের নীতি আয়োগের বৈঠক
আগামী ১১ই জুন দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নীতি আয়োগের মিটিং। বৈঠকে রাজ্যের দাবিদাওয়া ও উন্নয়নের খতিয়ান সঠিকভাবে তুলে ধরা হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী ১১ জুনের আগেই রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরকে তাদের চূড়ান্ত রিপোর্ট তৈরি করে হবে।
১০০ দিনের কাজ শুরুর নির্দেশ
বৈঠক ১০০ দিনের কাজ শুরু হওয়ার স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতে যতশীঘ্র সম্ভব অবিলম্বে ‘১০০ দিনের কাজ’ পুরোদমে শুরু করতে হবে। কাজের ক্ষেত্রে যাতে কোনওরকম অনিয়ম না হয় এবং কর্মীদের বেতনেও যেন কোন বিলম্ব না হয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর।

