Spain World Cup 2026 Squad
Bengal Liberty, ২৫ মে ২০২৬: ফিফা বিশ্বকাপের শুরু এখন শুধুই সময়ের অপেক্ষা। ১২ জুন থেকে মেগা প্রতিযোগিতার শুভ সূচনা হবে। সমস্ত দলই চূড়ান্ত ব্যস্ততায় জোরকদমে প্রস্তুতি পর্ব চালাচ্ছে (Spain World Cup 2026 Squad)। এরই মাঝে ঘোষণা করা হলো ইউরোপিয়ান জায়ান্ট ও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেনের ২৬ জনের দলের ঘোষণা। দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপের ট্রফি ঘরে তোলার লক্ষ্য নিয়েই শক্তিশালী দল গঠন করেছে স্পেন।

রিয়াল মাদ্রিদ ব্রাত্য (Spain World Cup 2026 Squad)
তবে স্পেনের বিশ্বকাপের দলে এক নজিরবিহীন সিদ্ধান্তকে কেন্দ্র করে তৈরি হয়েছে জোর বিতর্ক। এবারের দলে তাবড় তাবড় তারকারা থাকলেও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়কে জায়গা দেওয়া হয়নি। গত দুই মরসুমে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের পারফরম্যান্স অনেকটাই খারাপের দিকে গেছে, তা প্রায় স্পষ্ট। তারই সঙ্গে গত দুই মরসুমে লস ব্লাঙ্কোসদের ট্রফি কেবিনেটও শূন্য। তাই কি ৯২ বছরের ইতিহাসে এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন ম্যানেজার লুইস দে লা ফুয়েন্তে? এই নিয়েই চলছে তুঙ্গে তরজা। এই বিষয়কে কেন্দ্র করে ফুয়েন্তের দাবি—
স্প্যানিশ কোচের দাবি (Spain World Cup 2026 Squad)
“কাকে বাদ দেব আর কাকে রাখব—সেটা বেছে নেওয়া সবসময়ই কঠিন। আমরা প্রতিপক্ষের শক্তি এবং ম্যাচের সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনা করেই এই ২৬ জনকে বেছে নিয়েছি। আমার মনে হয় দলের সব প্রয়োজনের দিকেই নজর রাখা হয়েছে। কোনো খেলোয়াড় কোন ক্লাবের হয়ে খেলছেন, আমি তা কখনোই দেখি না।”
Kunal Ghosh: একদা রাজু নস্করের প্রশংসায় পঞ্চমুখ কুণাল ঘোষ | Bengal Liberty@KunalGhoshAgain @AITCofficial #KunalGhosh #TMCWestBengal #TMCNews #BengalLiberty pic.twitter.com/qUFVgGqz45
— Bengal Liberty (@bengalliberty1) May 25, 2026

স্পেনের দল (Spain World Cup 2026 Squad)
গোলরক্ষকের ভূমিকায় দেখা যাবে উনাই সিমন (অ্যাথলেটিক ক্লাব), ডেভিড রায়া (আর্সেনাল), জোয়ান গার্সিয়া (বার্সেলোনা)।
ডিফেন্সের নেতৃত্ব দিতে দেখা যাবে মার্ক কুকুরেলা (চেলসি), আলেজান্দ্রো গ্রিমাল্ডো (বেয়ার লেভারকুসেন), পাউ কিউবারসি (বার্সেলোনা), আইমেরিক লাপোর্তে (আল-নাসর), মার্ক পুবিল (অ্যাটলেটিকো মাদ্রিদ), এরিক গার্সিয়া (বার্সেলোনা), মার্কোস লোরেন্তে (অ্যাটলেটিকো মাদ্রিদ), পেড্রো পোরো (টটেনহ্যাম হটস্পার)।
মিডফিল্ডারের ভূমিকায় দেখা যাবে রদ্রি (ম্যানচেস্টার সিটি), মার্টিন জুবিমেন্ডি (আর্সেনাল), মিকেল মেরিনো (আর্সেনাল), পেদ্রি (বার্সেলোনা), গাভি (বার্সেলোনা), ফাবিয়ান রুইজ (পিএসজি), অ্যালেক্স বায়েনা (অ্যাটলেটিকো মাদ্রিদ)।
আক্রমণের দায়িত্বে থাকবে ওয়ান্ডারকিড লামিন ইয়ামাল (বার্সেলোনা)। সঙ্গে আরেক তরুণ নিকো উইলিয়ামস (অ্যাথলেটিক ক্লাব), দানি ওলমো (বার্সেলোনা), ফেরান তোরেস (বার্সেলোনা), মিকেল ওয়ারজাবাল (রিয়েল সোসিয়েদাদ), ইয়েরেমি পিনো (ক্রিস্টাল প্যালেস), বোর্জা ইগলেসিয়াস (সেল্টা ভিগো), ভিক্টর মুনোজ (ওসাসুনা)।

স্পেনের পূর্ব বিশ্বকাপ সফর (Spain World Cup 2026 Squad)
স্পেন মোট ১৭ বার বিশ্বকাপের মূল মঞ্চে প্রবেশ করেছে। তার মধ্যে ২০১০ সালের ফাইনালে নেদারল্যান্ডসকে ১-০ গোলে পরাজিত করে প্রথমবারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। কিন্তু তারপর খুব একটা ভালো খেলতে পারেনি তারা। ২০১৪ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়। তারপরের বিশ্বকাপে আয়োজক দেশ রাশিয়ার কাছে পেনাল্টি শুটআউটে স্বপ্নভঙ্গ। কাতার বিশ্বকাপেও ফের পেনাল্টিতে মরক্কোর কাছে অপ্রত্যাশিত হার। সব মিলিয়ে বেশ নড়বড়ে অবস্থায় আছে লা রোজারা।
আরো পড়ুন:- Belgium World Cup 2026 Squad: বিশ্বকাপের মঞ্চে নজর কাড়তে তৈরি বেলজিয়াম

স্পেনের প্রতিপক্ষ (Spain World Cup 2026 Squad)
গ্রুপ – H থেকে ১৫ জুন বিশ্বকাপের মঞ্চে অভিষেক ঘটানো দল কেপ ভার্দের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে লা রোজারা। তারপর ২১ জুন মুখোমুখি সৌদি আরব। আর ২৭ জুন শেষ ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবে লামিন ইয়ামালরা।
প্রথমবারের জন্য কোনো রিয়াল মাদ্রিদ খেলোয়াড় ছাড়াই বিশ্বকাপে খেলবে স্পেন। দেখা যাক, এই ব্যতিক্রমী সিদ্ধান্ত কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে।

