TMC Candidate List 2026 WB
Bengal Liberty Desk, ১৭ মার্চ, কলকাতা: আজ, মঙ্গলবার বিকেলে তৃণমূল কংগ্রেস (TMC) ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তালিকা ঘোষণা করেছেন, যা রাজ্য রাজনীতিতে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি করেছে। ৭৪ জন বর্তমান বিধায়ককে বাদ দেওয়া, প্রার্থী বদল এবং নতুন মুখের অন্তর্ভুক্তি তৃণমূলের ‘নতুন রণকৌশল’ হিসেবেই দেখা হচ্ছে (TMC Candidate List 2026 WB)।
৭৪ বিধায়ক বাদ, টিকিট পেলেন না শুভ্রাংশু রায়ও (TMC Candidate List 2026 WB)

প্রার্থী তালিকার সবচেয়ে বড় চমক হলো ৭৪ জন বর্তমান বিধায়ককে বাদ দেওয়া। এর মধ্যে রয়েছেন হাওড়া শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি, জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্ত, এবং মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মুকুল রায়ের মৃত্যুর পর তাঁর ছেলে শুভ্রাংশু রায়কে নিয়ে জল্পনা থাকলেও, তিনি এবারও তৃণমূলের টিকিট পাননি। দলের সূত্রে জানা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, অনেক বিধায়ককে এবার টিকিট দেওয়া হবে না, যা কার্যত বাস্তবে পরিণত হলো।
আরও পড়ুন (TMC Candidate List 2026 WB)-
TMC candidates : পদ্ম-ঝড় রুখতে ঘাসফুলের ‘চেনা মুখ’ কার্ড! ২০২৬-এর লড়াইয়ে মমতা-অভিষেকের তুরুপের তাসে কতটা রুখতে পারবে গেরুয়ার চ্যালেঞ্জ?
TMC Candidate List: প্রার্থী তালিকায় চমক! নন্দীগ্রামে ‘ঘরের লড়াই’, ভবানীপুরে মমতা, কালীঘাট থেকে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
আসন বদল ও নতুন মুখের অন্তর্ভুক্তি (TMC Candidate List 2026 WB)

এবার শুধু বর্তমান বিধায়কদের বাদ দেওয়া হয়নি, ১৫টি আসন বদলের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। যেমন, ডেবরার বিধায়ক হুমায়ুন কবীরকে মুর্শিদাবাদের ডোমকলে পাঠানো হয়েছে, আর বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কেও আসন বদলে বেহালা পশ্চিমে প্রার্থী করা হয়েছে। একদিকে যেমন পুরনো মুখের পরিবর্তে নতুনদের জায়গা দেওয়া হয়েছে, তেমনি নতুন মুখের মধ্যে উল্লেখযোগ্য নাম হলো চুঁচুড়ায় দেবাংশু ভট্টাচার্য, উলুবেড়িয়া পূর্বে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, নোয়াপাড়ার তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং বেলেঘাটায় কুণাল ঘোষ।
