TMC Leader Murder
Bengal Liberty, ১৯ মার্চ :
ভোটের আগুনে উত্তপ্ত রাজ্য রাজনীতি, আর তার মধ্যেই ফের রক্তাক্ত হাড়োয়া (TMC Leader Murder)। মাঠ দখলের লড়াই কি ক্রমেই আরও হিংস্র হয়ে উঠছে? নির্বাচনের মুখে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় তৃণমূল নেতার নৃশংস খুন ঘিরে তৈরি হয়েছে চরম উত্তেজনা ও আতঙ্কের আবহ (TMC Leader Murder)।

ফোনে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ (TMC Leader Murder)
হাড়োয়ার ঝুজুরগাছা এলাকায় উদ্ধার হল তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি মসিউর কাজির (৩৮) ক্ষতবিক্ষত দেহ। তিনি দেগঙ্গার চাঁপাতলা গ্রামপঞ্চায়েতের গাংনীয়া এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, বিশেষ করে ভোটের প্রাক্কালে এই খুন রাজনৈতিক মহলে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাত প্রায় ৯টা নাগাদ একটি ফোন পান মসিউর কাজি। সেই ফোন পাওয়ার পরই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। কিন্তু রাত পেরিয়ে গেলেও আর বাড়ি ফেরেননি তিনি। উদ্বিগ্ন পরিবার রাতভর অপেক্ষার পর বৃহস্পতিবার সকালে শুরু করে খোঁজাখুঁজি।

উদ্ধার ক্ষতবিক্ষত দেহ (TMC Leader Murder)
অবশেষে শংকরপুর পঞ্চায়েতের ঝুজুরগাছা এলাকায় উদ্ধার হয় তাঁর ক্ষতবিক্ষত দেহ। দেহের অবস্থা ছিল অত্যন্ত নৃশংস, হাত কাটা অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তৃণমূল কর্মীর দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে।
পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করেন। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে ফোন করে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে মসিউরকে।
➡️ https://t.co/5YVDY5JSyV বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে
Suvendu Adhikari at Bhawanipore ভবানীপুরে হাইভোল্টেজ লড়াই@bengalliberty @SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @AITCofficial #WestBengalPolitics #westbengalelection2026 #westbengalnews #westbengal pic.twitter.com/3Hh5zLtktm— Bengal Liberty (@bengalliberty1) March 19, 2026
ভোটের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য, তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
