US-Iran Conflict 2026
Bengal Liberty, কলকাতা ১৯ মার্চ ২০২৬ :
মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন(Israel strikes Iran) তীব্র থেকে তীব্রতর হয়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। কোনো পক্ষই দমতে নারাজ। এরই মধ্যে হামলার রেশ আরও বাড়িয়ে ইরানের প্রাকৃতিক গ্যাস স্টেশন সাউথ পার্স-এ জোরদার হামলা চালাল ইসরায়েল।

একের পর এক মৃত্যু (Israel strikes Iran):
ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে চারদিকে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া ও অন্ধকার। প্রথমে আয়াতোল্লাহ খামেনেইকে হত্যা তার কিছুদিনের মধ্যেই আলি লারিজানিনের মৃত্যু ঘিরে উত্তেজনা তারপর প্রাকৃতিক গ্যাস স্টেশনে হামলা। ইসরায়েলের পরপর হামলাতেও ইরানের কোনো হেলদোল নেই।

তারই মধ্যে ইরানের স্পষ্ট দাবি (Israel strikes Iran)—
” “আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে পার্স গ্যাস স্টেশনে হামলা চালিয়েছে। এর কড়া জবাব দুই দেশকেই দিতে হবে হামলার জন্য তৈরী থাকবেন “।
তবে মার্কিন প্রেসিডেন্টের দাবিকে ঘিরে বাড়ছে জল্পনা।
ডোনাল্ড ট্রাম্পের হামলা নিয়ে বিবৃতি (Israel strikes Iran):
“আমেরিকা এই হামলার বিষয়ে কিছু জানে না। আমাদের সম্পূর্ণ অন্ধকারে রেখেই ইসরায়েল এই হামলা চালিয়েছে। পার্স গ্যাস স্টেশনের হামলার দায় আমেরিকা কোনোভাবেই নেবে না।”
➡️ https://t.co/5YVDY5JSyV বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে
Suvendu Adhikari at Bhawanipore ভবানীপুরে হাইভোল্টেজ লড়াই@bengalliberty @SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @AITCofficial #WestBengalPolitics #westbengalelection2026 #westbengalnews #westbengal pic.twitter.com/3Hh5zLtktm— Bengal Liberty (@bengalliberty1) March 19, 2026
ট্রাম্পের হামলা নিয়ে যুক্তি (Israel strikes Iran):
” বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ এমন জায়গায় পৌঁছেছে, যেখানে কোনো দেশই অন্য দেশের মতামতকে গুরুত্ব দিচ্ছে না। লাগাতার উস্কানির জেরেই একের পর এক হামলা হচ্ছে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
পার্স গ্যাস স্টেশনে হামলার ফলে আমেরিকারও একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আবারও ট্রাম্পের স্পষ্ট বক্তব্য—
“আমেরিকা এই হামলার বিষয়ে কিছুই জানত না। অযথা আমাদের ঘাড়ে দায় চাপাবেন না।”
এই হামলার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। হরমুজ প্রণালী সব দেশের জন্য খুলে দেওয়া হলেও আমেরিকা ও ইসরায়েলকে বাদ রাখা হয়েছে। হরমুজ ইস্যুতে ট্রাম্প কোনো সহযোগিতা পাচ্ছেন না।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘিরেও চলছে তীব্র টানাপোড়েন।
এই পরিস্থিতিতে যুদ্ধ কোন দিকে মোড় নেবে, তা নিয়ে উদ্বেগে গোটা বিশ্ব। ট্রাম্পের যুদ্ধ থেকে সরে যাওয়া শুধুই কি সময়ের অপেক্ষা?
আরও পড়ুন :
নির্বাচনী বিধি বজায় রাখতে তৎপর পুলিশ(Baruipur Incident): বারুইপুরে লক্ষাধিক টাকাসহ গ্রেফতার ১
