Baruipur Incident
Bengal Liberty, Kolkata:
লোকসভা নির্বাচনের দামামা বাজতেই দেশজুড়ে জারি হয়েছে আদর্শ আচরণবিধি(Baruipur Incident) । আর এই বিধি কার্যকর হওয়ার মাত্র তিন দিনের মাথায় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বড়সড় সাফল্য পেল পুলিশ। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে এবং রুটিন তল্লাশির সময় প্রায় ৯ লক্ষ টাকা উদ্ধার করল বারুইপুর থানার পুলিশ। এই ঘটনায় সামাদ আলী সর্দার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

নাকা চেকিংয়ে পুলিশের জালে বাইক আরোহী (Baruipur Incident)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বারুইপুরের জয়াতলা এলাকায় পুলিশের পক্ষ থেকে বিশেষ নাকা চেকিং চলছিল। সেই সময় একটি বাইকে করে তিলপি থেকে কুড়ালির দিকে যাচ্ছিলেন সামাদ। তাঁর গতিবিধি দেখে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সন্দেহ হয়। বাইকটি থামিয়ে তল্লাশি শুরু করতেই চক্ষু চড়কগাছ পুলিশের। বাইকে থাকা একটি ব্যাগ থেকে বান্ডিল বান্ডিল নগদ টাকা উদ্ধার হয়।

ধৃতের পরিচয় ও পুলিশের পদক্ষেপ (Baruipur Incident)
গ্রেপ্তার হওয়া সামাদ আলী সর্দারের বাড়ি জয়নগর থানা এলাকার তিলপি অঞ্চলে। উদ্ধার হওয়া নগদ অর্থের পরিমাণ প্রায় ৯ লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি ওই বিপুল পরিমাণ টাকার সপক্ষে কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি। নির্বাচনী বিধি অনুযায়ী, নির্দিষ্ট পরিমাণের বেশি নগদ টাকা বহন করার ক্ষেত্রে কড়া বিধিনিষেধ রয়েছে। সেই নিয়ম লঙ্ঘনের দায়েই তাঁকে আটক ও পরে গ্রেপ্তার করা হয়।
Israel-এর বিমান হামলায় বিধ্বস্ত বেইরুট@bengalliberty @Israel @netanyahu #bengalliberty #IranWar #IranRevolution2026 #israeliranwar #israel pic.twitter.com/u8nThq1zZG
— Bengal Liberty (@bengalliberty1) March 18, 2026
তদন্তের পথে প্রশাসন (Baruipur Incident)
নির্বাচনের ঠিক আগে এই বিপুল পরিমাণ টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। এই টাকা কি নির্বাচনের কাজে ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল? নাকি এর পেছনে অন্য কোনো বড়সড় লেনদেনের ছক ছিল? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে বারুইপুর থানার পুলিশ ধৃতকে জেরা শুরু করেছে। উদ্ধার হওয়া টাকার উৎস এবং গন্তব্য খতিয়ে দেখা হচ্ছে।
প্রশাসনিক সতর্কতা: গত ১৫ মার্চ থেকে নির্বাচনী আচরণবিধি শুরু হওয়ার পর থেকেই জেলাজুড়ে নজরদারি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে ভিন জেলা বা ভিন রাজ্যের সীমানাগুলোতে চলছে কড়া তল্লাশি। পুলিশের দাবি, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতেই এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে।
আরও পড়ুন :
BJP Second List : তৃণমূলের ছাঁটাইয়ে ক্ষোভ, বিজেপির দ্বিতীয় তালিকা হতে পারে ‘গেমচেঞ্জার’
