Suvendu Adhikari
Bengal Liberty, ১৯ মার্চ :
ভোটের লড়াই ক্রমশ জটিল হচ্ছে। তারই মধ্যে ভবানীপুর থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার প্রাক্কালে ফের আদালতের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu in the High Court )। পুলিশের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলে এই পদক্ষেপ বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপ নির্বাচনের ঠিক আগে রাজ্য রাজনীতিতে Suvendu in the High Court) নতুন করে উত্তেজনা ও জল্পনার জন্ম দিয়েছে।

মামলার তথ্য ঘিরে পুলিশের বিরুদ্ধে অভিযোগ (Suvendu in the High Court)
মনোনয়ন জমা দেওয়ার আগে প্রার্থীদের যে হলফনামা বা Form 26 জমা করতে হয়, সেখানে ব্যক্তিগত ও আইনি সমস্ত তথ্য নির্ভুলভাবে উল্লেখ করা বাধ্যতামূলক। শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে অপরাধমূলক রেকর্ড, আর্থিক অবস্থা, আয়ের উৎস, সব কিছুই সেখানে স্পষ্টভাবে জানাতে হয়।
এই প্রেক্ষাপটেই শুভেন্দু অধিকারীর অভিযোগ, তাঁর বিরুদ্ধে মোট কতগুলি মামলা রয়েছে, সেই সুনির্দিষ্ট তথ্য পুলিশ তাঁকে দিচ্ছে না। ফলে মনোনয়ন প্রক্রিয়ায় সঠিক তথ্য পেশ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে বলে দাবি শুভেন্দু অধিকারীর।

আইনি লড়াই ও সুরক্ষাকবচ ঘিরে জটিলতা (Suvendu in the High Court)
শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্য প্রশাসনের আইনি দ্বন্দ্ব নতুন নয়। ২০২২ সালের ডিসেম্বরে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, আদালতের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে নতুন করে কোনও FIR দায়ের করা যাবে না। তবে ২০২৫ সালের ২৪ অক্টোবর সেই সুরক্ষাকবচ তুলে নেওয়া হয়। আদালত জানায়, এই ধরনের অন্তর্বর্তী সুরক্ষা অনির্দিষ্টকালের জন্য বহাল থাকতে পারে না।তবে একই সঙ্গে আদালত তাঁকে বড় স্বস্তিও দেয়। তাঁর বিরুদ্ধে দায়ের করা ১৫টি মামলা খারিজ করে দেয়, যা আদালতের পর্যবেক্ষণে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রমাণিত হয়।
➡️ https://t.co/5YVDY5JSyV বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে
Suvendu Adhikari at Bhawanipore ভবানীপুরে হাইভোল্টেজ লড়াই@bengalliberty @SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @AITCofficial #WestBengalPolitics #westbengalelection2026 #westbengalnews #westbengal pic.twitter.com/3Hh5zLtktm— Bengal Liberty (@bengalliberty1) March 19, 2026
এরপরও একাধিক ঘটনায় তাঁর নাম জড়িয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় কনভয়ে হামলার ঘটনায় পাল্টা মামলার প্রেক্ষিতে ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে অন্তর্বর্তী সুরক্ষা দেয় আদালত। এরকম একাধিক মামলা থাকলেও শুভেন্দুকে পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে কোনও তথ্য দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এই আবহেই ফের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হওয়ায়, ভোটের আগে রাজ্যের রাজনৈতিক লড়াই যে আরও তীব্র হতে চলেছে, তা বলাই বাহুল্য।
