Weather Forecast
Bengal Liberty Desk, ২০ মার্চ, কলকাতা: বসন্তের বিদায়বেলায় আবারও রাজ্যে আবহাওয়ার মেজাজ বদল। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণ জলীয় বাষ্পের কারণে তৈরি হওয়া এই অকাল বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা কমলেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি (Ajker Weather 20 March)।
কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া (Ajker Weather 20 March)-

আজ কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপরই গরম থেকে কিছুটা মিলতে পারে রেহাই। গতকাল, বৃহস্পতিবার বৃষ্টির দেখা মেলেনি কলকাতায়। তবে পার্শ্ববর্তী একাধিক জেলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে। কিন্তু তাতে ভ্যাপসা গরম উধাও হয়নি। বরং উল্টে অস্বস্তি বাড়িয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলের দিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলি— বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও ঝাড়গ্রামে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বা কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
আরও পড়ুন (Ajker Weather 20 March)-
Weather update : মেঘ-রোদে লুকোচুরি, বৃষ্টির ছুটি! লক্ষ্মীবারে বাংলাজুড়ে ভ্যাপসা গরমের দাপট
Kolkata Weather: বসন্ত বিদায়ের মুখে আবহাওয়ার রূদ্ররূপ! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজবে বাংলা সঙ্গে কালবৈশাখীর দাপট
উত্তরবঙ্গের আবহাওয়া (Ajker Weather 20 March)-
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের তুলনায় বেশি থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোতেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের মতে, আগামী শনি ও রবি দুর্যোগ আরও বাড়তে পারে। উত্তর-পূর্ব ভারতের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে বৃষ্টির তীব্রতা বাড়বে। সোমবারের আগে আকাশ পুরোপুরি পরিষ্কার হওয়ার সম্ভাবনা কম।
