Weather update
Bengal Liberty, 19 মার্চ:
সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা থাকলেও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দিন গড়ানোর সঙ্গে সঙ্গেই বদলে যাবে আবহাওয়ার মেজাজ (Weather update)। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, ধীরে ধীরে বাড়বে রোদের তেজ, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে ভ্যাপসা গরমের অস্বস্তি। হাওয়া অফিসের পূর্বাভাস স্পষ্ট, লক্ষ্মীবারে(Weather update) আর স্বস্তির বৃষ্টি নয়, বরং আর্দ্র গরমই হতে চলেছে দিনের প্রধান।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather update)
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কাটিয়ে রোদের দাপট বাড়বে। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টির পর আজকের আবহাওয়ায় সেই স্বস্তির ছোঁয়া নেই। বরং তাপমাত্রা ও আর্দ্রতার যুগলবন্দিতে গরম আরও বেশি অনুভূত হবে।
আবহাওয়া দফতরের মতে, আজ বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। ফলে দিনভর ঘামঝরা অস্বস্তিকর পরিস্থিতিই বজায় থাকবে।

কলকাতার আবহাওয়া (Weather update)
কলকাতার আকাশেও দিনের শুরুতে হালকা মেঘলা ভাব থাকলেও ধীরে ধীরে রোদ চড়েছে। আকাশ পুরোপুরি পরিষ্কার না হলেও রোদের তেজ কম নয়। বৃষ্টির সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি।
শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.২ ডিগ্রি। তবে মূল সমস্যা তাপমাত্রা নয়, বরং আর্দ্রতা। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরম আরও বেশি কষ্টদায়ক হয়ে উঠতে পারে। বাইরে বেরোলেই ভ্যাপসা ভাব স্পষ্ট অনুভূত হবে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather update)
উত্তরবঙ্গেও আজ তেমন বড় কোনও আবহাওয়ার পরিবর্তন নেই। আকাশে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতার প্রভাব অনুভূত হবে। ফলে পাহাড় থেকে সমতল-পুরো উত্তরবঙ্গেই আবহাওয়া স্থির থাকলেও আরামদায়ক বলা যাচ্ছে না।
➡️ https://t.co/EmppRfyKOq বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে
Kolkata Weather: বসন্ত বিদায়ের মুখে আবহাওয়ার রূদ্ররূপ! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজবে বাংলা সঙ্গে কালবৈশাখীর দাপট@bengalliberty #bengalliberty #weather #weatherupdate #weathertoday #weatheralert pic.twitter.com/MbPMH5VWti— Bengal Liberty (@bengalliberty1) March 18, 2026
অর্থাৎ আজ, বৃহস্পতিবারের আবহাওয়া স্বস্তি নয়, বরং অস্বস্তির দিকেই ঝুঁকে আছে। ঝড়-বৃষ্টির বিরতি মিললেও তার জায়গা নিয়েছে ভ্যাপসা গরম। আকাশে মেঘ থাকলেও তা বৃষ্টির বার্তা দিচ্ছে না, বরং গরমকে আরও আটকে রাখছে। ফলে আজ রাজ্যজুড়ে মানুষের নিত্যসঙ্গী- ঘাম আর অস্বস্তি।
