Maniktala Assembly Election 2026
Bengal Liberty, ২২ মার্চ, কলকাতা:
আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এর মাঝেই আজ, রবিবার সকালে উত্তর কলকাতার মানিকতলা বিধানসভা (Maniktala Assembly Election 2026) কেন্দ্র সাক্ষী থাকল এক বিরল দৃষ্টান্তের! নির্বাচনী প্রচারের মাঝেই সৌজন্যের নজির গড়লেন মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায় এবং তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডের মা সুপ্তি পাণ্ডে।

মানিকতলায় সৌজন্যের রাজনীতি (Maniktala Assembly Election 2026)
আজ, রবিবার সকালে মানিকতলার কাঁকুড়গাছি এলাকায় দলীয় কর্মীদের নিয়ে জনসংযোগ ও ঘরোয়া বৈঠকে ব্যস্ত ছিলেন বিজেপি প্রার্থী তাপস রায়। ঠিক সেই সময়ই ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন মানিকতলার বিদায়ী তৃণমূল বিধায়ক সুপ্তি পাণ্ডে। খবর পান ওই এলাকায় প্রচার করছেন বিজেপি প্রার্থী। শোনা মাত্রই তাপসকে ডেকে পাঠান তিনি। সুপ্তির ডাক পেয়েই সৌজন্যের খাতিরে সমস্ত কাজ ফেলে এগিয়ে আসেন তাপস। রাস্তার মাঝেই সৌজন্য বিনিময়ের পাশাপাশি একে অপরকে শুভেচ্ছাবার্তা জানান তাঁরা। ভোটের রাজনৈতিক ময়দান আলাদা হলেও ব্যক্তিগত সম্পর্ক ও মানবিকতার জায়গা বজায় রেখেছেন উভয় পক্ষই।

পুরনো সম্পর্কের স্মৃতিচারণ (Maniktala Assembly Election 2026)
প্রসঙ্গত, মানিকতলার রাজনীতির সঙ্গে তাপস রায়ের সম্পর্ক বহু দিনের। প্রয়াত রাজনীতিবিদ সাধন পাণ্ডের সঙ্গে বিজেপি প্রার্থী তাপস রায়ের সম্পর্ক ছিল প্রায় সত্তরের দশক থেকে। দুজনেই প্রথমে কংগ্রেস ও পরে তৃণমূলে এক সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে মারা যাওয়ার পরে অনেক আইনি জটিলতা কাটিয়ে ২০২৪ সালের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে ষাট হাজারেরও বেশি ভোটে জয়ী হয়ে আসেন তাঁর স্ত্রী সুপ্তি পাণ্ডে।
West Bengal Election 2026: সংখ্যালঘুদের ভরসা উঠেছে তৃণমূলের থেকে।@bengalliberty @SuvenduWB @BJP4Bengal @BJP4India @MamataOfficial @AITCofficial #westbengalelection2026 #westbengalpolitics #nandigram #westbengalnews #westbengal #suvenduadhikari #bjpwestbengal #tmcwestbengal pic.twitter.com/DWlLbNvVbJ
— Bengal Liberty (@bengalliberty1) March 22, 2026
ভোটের প্রচারে বিদায়ী বিধায়ক সুপ্তি পাণ্ডের সঙ্গে আলাপচারিতা প্রসঙ্গে তাপস রায় বলেন, “সাধন পাণ্ডে আমার দাদার মতো ছিলেন। কিন্তু তা সত্ত্বেও আমরা ছিলাম বন্ধুর মতো। গণতন্ত্রের মতের অমিল থাকতেই পারে, কিন্তু পারস্পরিক সম্পর্ক বজায় রাখা অন্তত জরুরি।”
অন্য দিকে সুপ্তি পাণ্ডে জানান, “ভোটের লড়াই নিজের জায়গায় থাকলেও মানুষের মধ্যে সম্পর্ক ও সৌজন্য বজায় থাকাটা গুরুত্বপূর্ণ।”
এই দৃশ্যের সাক্ষ্মী হওয়ার পর মানিকতলাবাসীর একাংশ মনে করছেন, ভোটের উত্তেজনার আবহেও এমন সৌজন্যমূলক মুহূর্ত প্রমান করে দেয়, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মানবিকতা এখনও জীবিত।
আরও পড়ুন :
Narendra Modi record India: ইতিহাসের নতুন মাইলফলক! দেশের দীর্ঘতম সময় ক্ষমতায় থেকে নজির গড়লেন নরেন্দ্র মোদি
