Kolkata police harassment
Bengal Liberty, কলকাতা ২৪ মার্চ ২০২৬ :
নির্বাচন শুরুর আগেই পুলিশের অযথা দাদাগিরির (Kolkata police harassment) অভিযোগ অভিনেতা ও রাজনৈতিক বক্তা অরিত্র দত্ত বণিকের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ডানলপের ট্রাফিক পুলিশ তাঁর গাড়ি আটকে নির্বাচনের নামে গাড়ি তুলে নেওয়ার হুমকি দেয়।
অরিত্রর দাবি, ট্রাফিক পুলিশ হাসিম শেখ কোনো কারণ ছাড়াই তাঁকে নাজেহাল করেন। এই ঘটনাকে কেন্দ্র করে অরিত্র ও হাসিম শেখের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। পুরো ঘটনাটি অরিত্র নিজের মোবাইলে ভিডিও রেকর্ড করে ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন।

আবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ :
নির্বাচনের নামে সাধারণ মানুষকে বিড়ম্বনায় ফেলা কবে বন্ধ হবে—এই প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, কোনো গঠনমূলক কাজে পুলিশকে দেখা যায় না, কিন্তু সাধারণ মানুষকে অযথা হয়রানি করতে পুলিশ সবসময় প্রস্তুত।

ঘটনার সূত্রপাত :
অরিত্রর অভিযোগ, ডানলপ ট্রাফিক পুলিশের কর্মী হাসিম শেখ প্রথমে তাঁর গাড়ি আটকান। এরপর অরিত্র কারণ জানতে চাইলে তিনি জানান, নির্বাচনের জন্য গাড়ি নেওয়া হবে।
যখন অরিত্র বৈধ কাগজপত্র দেখাতে বলেন, তখন ট্রাফিক পুলিশ কোনো স্পষ্ট উত্তর দেননি। বরং তিনি বলেন,
“আমি আপনার গাড়ি নিচ্ছি না, সরকার নিচ্ছে।” সেকানেও অরিত্র সোজা সাপ্টা উত্তর – ” আমি গাড়ি দেবো না ”
এই কথার ব্যাখ্যা জানতে চাইলে হাসিম শেখ অরিত্রর গাড়ির ছবি তোলেন। অরিত্র প্রশ্ন তোলেন, কোন নিয়মে তাঁর গাড়ির ছবি তোলা হচ্ছে অভিযোগ, এর জবাবে ওই পুলিশকর্মী উল্টে তাঁর সঙ্গে উচ্চস্বরে কথা বলেন।
পুলিশ তুমি কার?
এই ঘটনা সামনে আসতেই চারদিকে নিন্দার ঝড় উঠেছে। কোনো বৈধ কাগজপত্র ছাড়া কেন গাড়ি নেওয়া হবে – এই প্রশ্নই এখন সবার মুখে।
অনেকের মতে, বিগত কয়েকদিন ধরেই অরিত্র শাসক দলের বিরুদ্ধে সরব ছিলেন।
সেই কারণেই কি তিনি টার্গেট হলেন, নাকি উপরমহল থেকে কোনো নির্দেশ ছিল—তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।
সবচেয়ে বড় প্রশ্ন, সাধারণ মানুষের সুরক্ষা দেওয়ার বদলে কেন বারবার সাধারণ মানুষকেই হয়রানির শিকার হতে হচ্ছে?
