Prosenjit Chatterjee
Bengal Liberty Desk, ২৮ মার্চ: বয়স যে কেবলই একটা সংখ্যা—তা বারবার প্রমাণ করে চলেছেন টলিপাড়ার ‘বুম্বাদা’, অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বয়স ৬৫ পেরোলেও তাঁর এনার্জি, ফিটনেস ও কাজের প্রতি একাগ্রতা আজও তরুণদের টেক্কা দেয়। সম্প্রতি দিল্লি ফিল্ম ফেস্টিভ্যালের এক অনুষ্ঠানে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন ভোজপুরি অভিনেতা রবি কৃষ্ণ।
‘বুম্বাদা’কে নিয়ে উচ্ছ্বাস রবি কৃষ্ণের (Prosenjit Chatterjee)

দিল্লির ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ খ্যাত প্রসেনজিৎ। সেখানেই তাঁকে নিয়ে প্রশংসার বন্যা বইয়ে দেন রবি কৃষ্ণ। তিনি বলেন, “প্রসেনজিৎ শুধু একজন অভিনেতা নন, তিনি একটি প্রজন্মের অনুপ্রেরণা। বুম্বাদা যেন বয়সকে বেঁধে রেখেছেন।”
অর্থাৎ, বয়স বাড়লেও তাঁর কর্মক্ষমতা, ফিটনেস এবং অভিনয়ের প্রতি নিষ্ঠা এতটুকু কমেনি। বরং সময়ের সঙ্গে তিনি আরও পরিণত ও শক্তিশালী অভিনেতায় পরিণত হয়েছেন।
পদ্মশ্রী সম্মানে ভূষিত বুম্বা দা (Prosenjit Chatterjee)
প্রসঙ্গত, এই বছর পশ্চিমবঙ্গ থেকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আশির দশক থেকে এখনও পর্যন্ত একের পর এক নানা স্বাদের ছবি উপহার দিয়েছেন তিনি।
প্রসেনজিৎয়ের ক্যারিয়ার জীবন (Prosenjit Chatterjee)
শিশুশিল্পী হিসেবে প্রসেনজিৎ প্রথম অভিনয় শুরু করেন তাঁর বাবা বিশ্বজিতের পরিচালিত ছুবি ‘ছোট্ট জিজ্ঞাসা’তে। এই ছবিটি ১৯৬৮ খ্রিষ্টাব্দে মুক্তি পায়। এরপর বড়ে হয়ে ‘শত্রু’তে খলনায়ক হিসেবে ধরা দেন।
আরও পড়ুন (Prosenjit Chatterjee)-
‘বুম্বাদা রাজনীতির ঊর্ধ্বে’, (Sukanta majumder Meets Prosenjit Chatterjee) প্রসেনজিৎয়ের বাড়িতে শুভেচ্ছা জানাতে হাজির সুকান্ত-রুদ্রনীল
Padma shri list 2026: ২০২৬ সালের পদ্মশ্রী তালিকায় প্রসেনজিৎসহ ১১ কৃতি, মেধার জয়জয়কারে ধন্য পশ্চিমবঙ্গ!
ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন টলিপাড়ার প্রিয় বুম্বাদা। ‘অমর সঙ্গী’ থেকে শুরু করে ‘জাতিস্মর’ সব ক্ষেত্রেই তাঁর সাবলীল অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের।
সব মিলিয়ে, বয়সকে তুড়ি মেরে আজও সমান তালে এগিয়ে চলেছেন ৬৫ বছরের এই ‘ওল্ড ইয়ং ম্যান’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
