Police Suspension in West Bengal
Bengal Liberty Desk, Kolkata: ভোটের আবহে কড়া বার্তা নির্বাচন কমিশনের। ভবানীপুর কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় গাফিলতির অভিযোগে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। বিধানসভা নির্বাচনে এই হাইভোল্টেজ কেন্দ্রে রোড-শো ও মনোনয়ন পর্বে বিশৃঙ্খলার জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গতকাল , ৩ এপ্রিল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) রিপোর্টের ভিত্তিতে ৪ এপ্রিল এই নির্দেশ জারি করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে শুধু সাসপেনশনই নয়, বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে।

কারা সাসপেন্ড হলেন? (Police Suspension in West Bengal)
এই ঘটনায় যাঁদের সাসপেন্ড করা হয়েছে, তাঁরা হলেন— সিদ্ধার্থ দত্ত (ডিসি-২, দক্ষিণ বিভাগ), প্রিয়াঙ্কর চক্রবর্তী (ওসি, আলিপুর), চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় (অ্যাডিশনাল ওসি, আলিপুর), সৌরভ চট্টোপাধ্যায় (সার্জেন্ট, আলিপুর)
নির্বাচন কমিশন জানিয়েছে, অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে এবং ৫ এপ্রিল সকাল ১১টার মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি শূন্যপদ দ্রুত পূরণের জন্য রাজ্য সরকারকে নতুন নাম পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
West Bengal Election 2026: “তৃণমূলকেই ভোট”—চাপের অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি@bengalliberty @SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @AITCofficial #bengalliberty #mamatabanerjee #tmcwestbengal #westbengalelection2026 #westbengalnews #westbengalpolitics #westbengal #bjpwestbengal pic.twitter.com/NGZKHKYDUW
— Bengal Liberty (@bengalliberty1) April 3, 2026

কেন এই পদক্ষেপ? (Police Suspension in West Bengal)
ভবানীপুরে নির্বাচনী প্রচার ও মনোনয়ন চলাকালীন পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা যায়নি – সেই কারণেই এই শাস্তিমূলক ব্যবস্থা। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটের কাজে কোনওরকম প্রশাসনিক গাফিলতি বরদাস্ত করা হবে না। ভোটের আগে প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া নজরদারির বার্তা দিল নির্বাচন কমিশন। কোনো রকম আপোস করতে রাজি নয় কমিশন।
