Biswajit Debnath suspension
Bengal Liberty, Kolkata:
নির্বাচনের মুখে কলকাতায় ফের পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন। (Biswajit Debnath suspension) দক্ষিণ কলকাতার কুখ্যাত অভিযুক্ত সোনা পাপ্পুকে আড়াল করার অভিযোগে কসবা থানার ওসি বিশ্বজিৎ দেবনাথকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। অপরাধীদের তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ ঘিরে এই ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।

কমিশনের কড়া পদক্ষেপ, সাসপেন্ড ওসি (Biswajit Debnath suspension)
নির্বাচন কমিশন সরাসরি হস্তক্ষেপ করে কসবা থানার ওসি বিশ্বজিৎ দেবনাথের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। সূত্রের খবর, অপরাধীদের তালিকা প্রস্তুতের সময় ইচ্ছাকৃতভাবে সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের নাম বাদ দেওয়া হয়। এই ঘটনাকেই গুরুতর অনিয়ম হিসেবে দেখছে নির্বাচন কমিশন। নির্বাচনের আগে এমন পদক্ষেপ আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে বলেই মনে করছে কমিশন, তাই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য ওসিকে সাসপেন্ড করার সিদ্ধান্ত শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং গোটা রাজ্যের পুলিশ বাহিনীর জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা।
কমিশনের তরফে জানানো হয়েছে, কোনওভাবেই পক্ষপাতিত্ব বা প্রভাব খাটিয়ে অপরাধীদের রক্ষা করা যাবে না। নিরপেক্ষ ভোট করাতে কঠোর নজরদারি চালানো হচ্ছে।
Kasba থানার ওসি বিশ্বনাথ দেবনাথকে সাসপেন্ড করল Election Commission | Bengal Liberty@KolkataPolice @ECISVEEP #KolkataPolice #ElectionCommissionOfIndia #westbengalelection2026 #WestBengalElection #bengallibery pic.twitter.com/WW8heLKQkW
— Bengal Liberty (@bengalliberty1) April 5, 2026
কে এই সোনা পাপ্পু? (Biswajit Debnath suspension)
সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার দীর্ঘদিন ধরেই দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত। কসবা, ঢাকুরিয়া ও রামলাল বাজার এলাকায় তাঁর বিরুদ্ধে দখলদারি, তোলাবাজি এবং বেআইনি নির্মাণের একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, একাধিক ক্ষেত্রে রাজনৈতিক ছত্রছায়ায় থেকেই তিনি নিজের প্রভাব বিস্তার করেছেন।

ইডির নজরে আর্থিক তছরুপের অভিযোগ (Biswajit Debnath suspension)
সম্প্রতি ইডি (Enforcement Directorate)-এর তদন্তে নাম উঠে আসে সোনা পাপ্পু। আর্থিক প্রতারণা মামলায় বালিগঞ্জের একাধিক ঠিকানায় তল্লাশি চালায় তদন্তকারী সংস্থা। ফার্ন রোডের বিলাসবহুল বাড়িতে অভিযানের সময় গুরুত্বপূর্ণ নথি ছাড়াও অস্ত্র উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি, তাঁর ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকাও উদ্ধার করা হয়।
সংঘর্ষ ও গুলির ঘটনায় নাম জড়িয়েছে (Biswajit Debnath suspension)
কয়েকদিন আগেই গোলপার্ক সংলগ্ন এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলি চালানোর অভিযোগ ওঠে। সেই ঘটনাতেও মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে সোনা পাপ্পুর নাম। এই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বাড়ে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

স্থানীয়দের বিস্ফোরক অভিযোগ (Biswajit Debnath suspension)
এলাকার বাসিন্দাদের অভিযোগ আরও গুরুতর। তাঁদের দাবি, বিভিন্ন নির্বাচনেই বিরোধী শক্তিকে চাপে রাখতে সোনা পাপ্পুকে ব্যবহার করা হয়। কলকাতা পুরসভার একাধিক ওয়ার্ডে এলাকায় নিয়ন্ত্রণ বজায় রাখতে তাঁর ভূমিকা রয়েছে বলেও অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।
নির্বাচনের মুখে এই ঘটনায় স্পষ্ট, আইনশৃঙ্খলা রক্ষা ও নিরপেক্ষতা নিয়ে কমিশন কোনও ঝুঁকি নিতে রাজি নয়। কসবা থানার ওসিকে সাসপেন্ড করার মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে কোনওভাবেই প্রভাব খাটিয়ে অপরাধীদের রক্ষা করা যাবে না। সবমিলিয়ে, এই ঘটনায় যেমন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, তেমনই তদন্তের অগ্রগতির দিকে এখন নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।

