Mamata Banerjee allegations
Bengal Liberty , kolkata:
ফের কমিশন বিজেপি সেটিং রয়েছে – এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়, রবিবার নন্দীগ্রামে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল গিয়েছিলেন। সিইও এর সঙ্গে ছিলেন বিজেপির কর্মীরা। এখানেই প্রমাণিত কার সঙ্গে কার আঁতাত রয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। Mamata Banerjee allegation

কমিশন-বিজেপি আঁতাত অভিযোগ
কমিশনকেই শুধু এক হাত নেননি। নির্বাচনের প্রাক্কালে বাইরে থেকে টাকার বান্ডিল ঢুকছে নাকি বাংলায়। তা নিয়েও বেথুয়াডহরির সভা থেকে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘নির্বাচন করানোর লক্ষ্যে বাইরে থেকে আসছে কাঁড়ি কাঁড়ি টাকার বান্ডিল।’
শুধু তাই নয়, টাকার সঙ্গে আসছে মাদক, অস্ত্র। আমি প্রমাণ ছাড়া কথা বলি না। সময় আসলে ভিডিও প্রকাশ করব বলে হুঙ্কার মুখ্যমন্ত্রীর।
এখানেই বিরোধীদের প্রশ্ন। নির্বাচনের প্রাক্কালে গোটা রাজ্য জুড়ে চলে নাকা চেকিং। তাও আবার রাজ্য পুলিশ করে। তাহলে কী করে টাকা বান্ডিল হোক বা মাদক ঢুকবে বাংলায়? প্রমাণ থাকলে দেখান। তাহলে কি মমতার পুলিশ কাজ করছে না? তোপ বিরোধীদের।
