SIR
Bengal liberty: বর্তমানে রাজ্যের বুথগুলোর কী অবস্থা? সেই তথ্য নেই নির্বাচন কমিশনের কাছে। রেকর্ড রাখতে বিস্তারিত ডেটাবেস প্রস্তুত করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।
নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুসারে, রাজ্যে বুথের সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে। এখন ৮০,৬৮১টি বুথ রয়েছে, যেখানে প্রায় ১৪,০০০টি নতুন বুথ সংযোজিত হওয়ার কথা রয়েছে। এই বুথগুলির অবস্থান, কাঠামো এবং সুযোগ-সুবিধার রেকর্ড রাখার জন্য, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) অফিস একটি বিস্তারিত ডেটাবেস প্রস্তুত তৈরি করতে চলেছে। প্রতিটি বুথে র্যাম্প, যথাযথ দরজা-জানালা , বৈদ্যুতিক তারের ব্যবস্থা, পানীয় জল এবং শৌচাগারের সুবিধা আছে কিনা সে সম্পর্কে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছে পদ্ধতিগত তথ্য নেই।
কমিশনের নির্দেশিকা অনুসারে,(election commission)

একটি বুথের ন্যূনতম আয়তন ২০০ বর্গমিটার, দুটি প্রবেশপথ এবং প্রধান বুথ এবং সহায়ক বুথের মধ্যে নির্দিষ্ট দূরত্ব থাকতে হবে। এখনও পর্যন্ত, জেলা এবং ব্লক প্রশাসন এই তথ্যের উপর নির্ভরশীল ছিল। সাম্প্রতিক বছরগুলোতে পুরানো বুথের কাঠামোগত পরিবর্তন বা মেরামতির কাজে ব্যয়ের পরিমান জানে না সিইও অফিস। ফলে নির্বাচনী ব্যয় বৃদ্ধি হলে এবং বুথগুলোর কাঠামোগত উন্নতির জন্য আরও বাজেটের প্রয়োজন হলে নির্বাচন কমিশনকে সঠিক রিপোর্ট দিতে সমস্যা হবে। এই সমস্যা সমাধান করতে, রাজ্য সিইও অফিস এখন বুথগুলোর অনলাইন ডেটাবেস তৈরী করার পরিকল্পনা করেছে। এটি জেলা এবং ব্লক প্রশাসনকে সরাসরি এই ডেটাবেসের সঙ্গে যুক্ত করবে। এবং গোটা একই ছাতার তলার দ্বারা পরিচালিত হবে। তারপরে, এই ডেটাবেসটি জনসাধারণের জন্য উপলব্ধ করার পরিকল্পনা রয়েছে। যাতে ভোটাররা তাঁদের ভোটকেন্দ্রের সুবিধাগুলি সম্পর্কে সহজেই তথ্য পেতে পারেন।

