CCTV motitoring
Bengal Liberty, Kolkata:
রাজ্যের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, ততই সুর চড়াচ্ছে নির্বাচন কমিশন CCTV motitoring । অশান্তি রুখতে এবং ভোটারদের ভয়মুক্ত রাখতে এবার একগুচ্ছ কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, ভোট শুরুর আগেই চিহ্নিত ১০০০ দুষ্কৃতীর বিরুদ্ধে শুরু হচ্ছে ধরপাকড়।

দুষ্কৃতীদের জন্য ‘নো এন্ট্রি’ জোন CCTV motitoring
দ্বিতীয় দফায় রাজ্যের ৭টি জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ হতে চলেছে আগামী ২৯ এপ্রিল। তার আগে সব কটি কেন্দ্র মিলিয়ে প্রায় এক হাজার দুষ্কৃতীর একটি তালিকা চূড়ান্ত করেছে কমিশন। কমিশন স্পষ্ট জানিয়েছে “ভোটের দিন বুথের ত্রিসীমানায় দেখা যাবে না এদের।” সাধারণ মানুষ যাতে বাড়ি থেকে বেরিয়ে নিশ্চিন্তে ভোটের লাইনে দাঁড়াতে পারেন, এবং নির্দ্বিধায় ভোট দিতে পারেন সেটাই কমিশনের আসল লক্ষ্য।

সরুগলিতে সিসিটিভি CCTV motitoring
শহরের বড় রাস্তার নিরাপত্তা সবাই দেখতে পায়, কিন্তু ভয় লুকিয়ে থাকে অন্ধকার সরু গলিগুলোতে। এবার সেই ‘ভয়ের গলি’গুলোতেও আলো ফেলছে কমিশন। দক্ষিণ কলকাতার ৪৫৮টি গলিতে ও উত্তর কলকাতায় ২৭০টি গলিতে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। এমনকি এলাকাগুলোতে বাইকে করে টহল দেবে কেন্দ্রীয় বাহিনী এমনটাই জানিয়েছেন কমিশন।
দ্বিতীয় দফার ভোটে রাজ্য কত কেন্দ্রীয় বাহিনী থাকবে?
উল্লেখ্য ভোটের ময়দানে দ্বিতীয় দফায় মোট ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি নজরদারি চালাবেন ১৪২ জন জেনারেল অবজার্ভার, ৯৫ জন পুলিশ অবজার্ভার। তবে সূত্রের খবর শুধুমাত্র কলকাতার জন্য মোতায়েন থাকছে ২৭৩ কোম্পানি বাহিনী নজরদারিতে।
