SIR
Bengal Liberty: স্বয়ংক্রিয় ভাবে ভোটার তালিকায় ভোটারের নাম সংযোজন বিয়োজন হচ্ছে। সম্প্রতি এই অভিযোগ তুলে সরব হয়েছিলেন রাহুল গান্ধী। যদিও তাঁর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছিল কমিশন।

নয়া নিয়ম (election commission)
তবে তালিকায় সামগ্রিকভাবে স্বচ্ছতা বজায় রাখতে নতুন নিয়ম চালু করল কমিশন। এবার থেকে অনলাইন প্রক্রিয়ায় ভোটারের ই সিগনেচার বাধ্যতামূলক।
জানা যাচ্ছে, এবার থেকে রেজিস্ট্রেশন, নাম বাদ পড়া অথবা অন্যকোনও গন্ডগোল থাকলে নিজেরাই আবেদন জানাতে পারবেন। আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নম্বর দিয়ে ইলেকশন কমিশনের পোর্টালে ঢুকলে, আবেদন জানানো যাবে।
এর আগে কোনও রেজিস্ট্রেশন এবং চিহ্নিতকরণ ছাড়াই আবেদনকারী ফর্ম জমা করতে পারত। এবার থেকে তা আর হবে না, আবেদন জানানোর সময় সংশ্লিষ্ট ব্যক্তির ই সিগনেচার প্রয়োজন পড়বে।
