SIR
Bengal Liberty: স্পেশাল ইনটেনসিভ রিভিশন শব্দবন্ধটি অর্থহীন দেশের আইন অনুসারে। এই ক্ষেত্রে স্পেশাল কথার আইনি অর্থ হল ঘোষিত ক্ষণস্থায়ী প্রকল্প। ইনটেনসিভ আইনি অর্থে খুবই ছোট পরিসরে এলাকার মানুষের নির্বাচিত প্রতিনিধিদের কাছে লিখিত কর্মসূচি। আর রিভিশন হল পুনঃনিরীক্ষণ। এটি চিরন্তন প্রক্রিয়া নয়।
তাই এই জনপ্রিয় নামটি (SIR) হয়ে পড়েছে সার্জিকাল অপারেশন এর মতো। এর মূল উদ্দেশ্য ইতিমধ্যেই সবাই জেনে ফেলেছেন। তা হল বিশাল সংখ্যক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। কারণ তাঁরা শাসকদলের সম্ভাব্য ভোটার নন।
বিশেষ ধর্মীয় ও জাতিগত মানুষকে ভয় পায়। তারা সার্বজনীন ভোটাধিকারের বিরুদ্ধে। ব্যাপাটি যতই দেশের চৌহদ্দির মধ্যে সীমাবদ্ধ বলে প্রতীত হোক না কেন, সমগ্র দেশজুড়ে কার্যকরী অর্থ একটি বহুজাতিক মহারাষ্ট্র। এইরকম বহু মিশ্র সংস্কৃতির মিলনী আমরা ভারতে গড়ে তুললে, তাকে ভেঙে ছুড়ে একটি অত্যন্ত সংখ্যালঘু উত্তরভারতি যুদ্ধবাজ, গণহত্যা, গণধর্ষণ পোষক এক এক্য়রূপায়ণের (অপ)সংস্কৃতি তাদের প্রলুব্ধ করেছে যে হিন্দি-হিন্দু-হিন্দুস্তানীয় বানিয়ে পরজীবী সংস্কৃতিই হবে ভারতের পরিচয়। এই মুহূর্তে ভারত সম্ভবত একমাত্র দেশ যে তার মিশ্র সংস্কৃতিকে নিয়েই এক রাষ্ট্র থেকে জাতি-রাষ্ট্র গঠন এর যাত্রাপথে এগিয়ে চিবোলেছে। আর এই বৈচিত্রময় ঐক্যের আমাদের গর্ব।

বিহার থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছিল। ৮ কোটি ভোটারের মধ্যে তিন কোটি ভোটাধিকার থেকে বঞ্চিত করে। আন্দোলন ও চাপান উতোরের মধ্যে সেটা ৬৫ লক্ষ্যে নেমেছে। আরও হয়তো অনেকটাই নামতে যাচ্ছিলো। কিন্তু এখন গুজরাট এবং হরিয়ানার ভুয়ো ভোটারদের ঢুকিয়ে আবার তাতে যেন জল ঢোকানর চেষ্টা চলছে। এই প্রতিষ্ঠানগুলো কখনও তাদের স্বাধিকারের সুযোগ নিয়ে আর বেশিরভাগ সময়েই শাসক দলের চেইপ আর প্রলোভনে শাসকদলের দফতর হিসেবে কাজ করে। এটাকে ভারতীয় গণতন্ত্র বলে ঢাক পেটানো হচ্ছে। সারা পৃথিবীর সমাজবিজ্ঞানীরা এমনকি পাশ্চাত্য দেশগুলোর বেসরকারি জনপ্রতিস্থ্থানগুলো ভারতের ব্যবস্থাকে না-গণতন্ত্র এবং মনোনীত প্রতিনিধিতন্ত্রর স্বেচ্ছাচার বা oligarchy আখ্যা দিয়েছে। এখানে একটি বা দুটি ব্যক্তি এবং তাদের স্যাঙাত রা আর স্তাবক প্রতিষ্ঠানগুলোর কর্তাব্যক্তিরা দেশ চালাচ্ছে তাদের স্বেচ্ছাচারিতার মধ্যে দিয়ে।
সাধারণভাবে এই দেশগুলোর ফ্যাসিবাদী ব্যবস্থা এবং খলনায়করা একই সময়ে, একই পদ্ধতিতে ব্যবহার করে চলেছে যাতে সংকট টি এই ফ্যাসিবাদীদের ওপরে সমপরিমানে পড়ে আর তারা সেগুলো সহ্য করে নিতে পারে। প্রত্যেকটি দেশে ব্যতিক্রমহীন ভাবে এই পদ্ধতি প্রকরণগুলো চালানো হচ্ছে। এই প্রণালী এখন নব্য উপনিবেশবাদ , অর্থাৎ নব্য সাম্রাজ্যবাদের একই সাধারণ প্রক্রিয়া ও প্রণালী। এক আন্তর্জাতিক শাসনব্যবস্থা। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই এখন এক আন্তর্জাতিক লড়াই। যে যেখানে লোরে যায় আমাদেরই লড়াই। সেখানে ভোজপুরের , বা সুন্দরবনের বা মণিপুরের আর গাজার লড়াই সবটাই আমাদেরই লড়াই। দু দিকে দাঁড়িয়ে আছে দুটি শিবির, মাঝের শিবিরগুলো সব দ্রুত জুড়ে যাচ্ছে কোনও একটির দিকে। SIR আজ এক আন্তর্জাতিক প্রকল্প যার বিরুদ্ধে দেশে দেশের জনসমাবেশগুলো একে অপরকে শক্তি যোগাচ্ছে।
