Narugopal Bhakta
Bengal Liberty, Kolkata:
দ্বিতীয় দফার নির্বাচনের মুখে পূর্ব বর্ধমানে রাজনৈতিক উত্তেজনার মধ্যে গ্রেফতার করা হল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নাড়ুগোপাল ভকতকে Narugopal Bhakta। বিজেপি নেতার বাড়িতে হামলা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার তৃণমূল নেতা Narugopal Bhakta
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, সেই সময় বিজেপি এক নেতার বাড়িতে হামলার ঘটনায় নাম জড়ায় তৃণমূল কাউন্সিলর নাড়ুগোপাল ভকতের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। কিন্তু সেখানে গিNarugopal Bhaktaয়েই বাধার মুখে পড়তে হয় পুলিশকে। অভিযোগ, পুলিশ এলাকায় পৌঁছতেই তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নাড়ুগোপাল ভকত। এমনকি তাঁর অনুমতি ছাড়া পুলিশকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে যায় এবং তা নিয়ে প্রশাসনিক মহলেও চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে আরও জানা যায়, গত ২৪ মার্চ বর্ধমান থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা কাটাকাটির সময় পুলিশের প্রতি কড়া ভাষায় হুমকি দিতে দেখা যায় ওই তৃণমূল কাউন্সিলরকে।

এরপর বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসে। গতকাল পূর্ব বর্ধমান জেলায় পরিদর্শনে আসেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। সূত্রের খবর, তাঁর কড়া নির্দেশের পরেই পুলিশ অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর নাড়ুগোপাল ভকতকে গ্রেফতার করে। ঘটনাকে ঘিরে নির্বাচনের আগে পূর্ব বর্ধমানের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
