Chitrangada son
Bengal liberty desk, kolkata :
দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর অবশেষে প্রকাশ্যে এল সদ্যোজাতর ছবি! সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তাঁদের নিজেদের হাতের উপর সদ্যোজাতর কোমল হাতের ছবি দিয়ে তাঁর প্রথম সন্তান আসার খবর জানালেন চিত্রাঙ্গদা শতরূপা (Chitrangada son)। যদিও ঋতা ভরীর দিদির মাতৃত্বের স্বাদ পাওয়ার খবর আগেই পেয়েছিল ঘনিষ্ঠ মহল। অবশেষে সেই ভাবনাতেই সিল মোহর পড়ল আজ।

দীর্ঘ প্রতীক্ষার পর সিল মোহর দিলেন চিত্রাঙ্গদা Chitrangada son
অভিনেত্রী চিত্রাঙ্গদার মা হওয়ার পর খবর স্পষ্ট হয়েছিল গত মার্চেই। কিন্তু আনুষ্ঠানিক ভাবে কিছুই জানাননি পরিবারের সদস্যরা। এমন কি প্রকাশ্যে আনেনি সদ্যোজাত প্রথম সন্তানের ছবি ও। তবে আর গোপন না রেখে, নিজের ফেসবুক হ্যান্ডলে ছবির সাথে ক্যাপশন দিয়ে লিখেছেন, ” বিশ্ব থিয়েটার দিবসে আমরা জীবনের সেরা উপহার পেয়েছি। পরিবারে ছোট্ট সোনার আগমন ঘটেছে। এই পৃথিবীতে তোমাকে স্বাগত, ইনকা। সকলের ভালোবাসা, আদর, যত্নে মুড়ে থেকো। তোমার উজ্জ্বল ভবিষ্যতের কামনাই করব। আপাতত এখন আমরা তিনজন মিলে পার্টি করি।’ এরপরই নবজাতকের প্রথম ছবি প্রকাশ্যে আসতেই ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটি জেন থেকে প্রিয় জন সকলেই।
প্রসঙ্গত, সন্তান ভূমিষ্ঠ হওয়ার মাসখানেক আগেই হবু মায়ের জন্য বাঙালি রীতি মেনে সাধের আয়োজন করেছিলেন পরিবারের সকলে। খোদ ঋতভরী চক্রবর্তী সেই আনন্দময় মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়।
তাই, আপাতত নতুন অতিথির আগমনে খুশির জোয়ারে ভাসছে সান্যাল পরিবার। ভালোবাসা ও আশীর্বাদ প্রদানে খামতি রাখছেন না নেটিজেনরাও।
