CRPF security
Bengal Libety, kolkata:
পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোটকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তার বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন। প্রথম দফার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্বিতীয় দফায় রাজ্যে মোতায়েন করা হচ্ছে বিশাল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ (CRPF security)। বুধবারের ভোটের আগে প্রতিটি জেলা ও কমিশনারেট এলাকায় শুরু হয়েছে রুট মার্চ ও এরিয়া ডমিনেশন।

কোথায় কত বাহিনী? এক নজরে পরিসংখ্যান CRPF security
দ্বিতীয় দফার ভোটে মোতায়েন করা হচ্ছে মোট ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ৩৮,২৯৭ জন রাজ্য পুলিশ। তালিকায় সবচেয়ে শীর্ষে রয়েছে কলকাতা। দেখেনিন এক নজরে
জেলা | বুথ সংখ্যা | কেন্দ্রীয় বাহিনী | রাজ্য পুলিশ
কলকাতা ৫১৭২ | ২৭৩ | ৭২৪১
পূর্ব বর্ধমান ৪৪৬৫ |২৬০ | ৪৩৭২
হুগলি গ্রামীণ ৪০৪১| ২৩৪ |৩৯৬৪
বারুইপুর ২৮২৫| ১৬১ |২৯৯৫
ব্যারাকপুর ২৯২৮| ১৬০ |৩২৪২
কৃষ্ণনগর ২৮৪৪ |১৫৮ |২৮১৪
হাওড়া গ্রামীণ ২৪৩১ |১৪৭ |২৬৭০
ডায়মন্ড হারবার ২৪৪১ |১৩৪| ২৫৪৪
রানাঘাট ২২৯২ |১২৭| ২২১৫
বসিরহাট ২০৫২ |১২৩ |২৩৬৯
সুন্দরবন ১৭৯৮ |১১৩ |২১১৪
বারাসত ১৯৭৮| ১১২ |২০৫৬
হাওড়া কমিশনারেট ২০৮৭ |১১০| ২৩৯৮
চন্দননগর ১৫৬৮ |৮৩ |১৭৩৮
বনগাঁ ১০২৮ |৬২ |১১৫২
বিধাননগর ৮৮৩ |৫০ |১৩২৮
আসানসোল দুর্গাপুর ১৯৫ | ১৩ | ৩২৬

কোন পদ্ধতিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন?
কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী, কমপক্ষে হাফ সেকশন বাহিনী প্রতিটি বুথে থাকবে। তবে একই চত্বরে বুথের সংখ্যা বাড়লে পাল্লা দিয়ে বাড়বে জওয়ানের সংখ্যাও যেমন ৩টি বুথের জন্য ১ সেকশন, ৫টি বুথের জন্য ২ সেকশন, ৭টি বুথের জন্য ৩ সেকশন, ১১টি বুথের জন্য ৪ সেকশন এবং ১৫টি বুথ থাকলে ৫ সেকশন কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্ব সামলাবে। মূলত বড় ভোটকেন্দ্রগুলোতে জমায়েত নিয়ন্ত্রণ এবং ভোটারদের মনে আস্থা ফেরাতেই এই ধাপে ধাপে বাহিনী বৃদ্ধির কৌশল নিয়েছে কমিশন।
শহরাঞ্চলে বাড়তি নজর
উল্লেখ্য, কলকাতা ও পার্শ্ববর্তী শিল্পাঞ্চল এলাকাগুলোতে যেখানে বুথ সংলগ্ন এলাকা বেশি ঘিঞ্জি, সেখানে এই সেকশন পিছু মোতায়েন ব্যবস্থার পাশাপাশি কিউআরটি (QRT) বা কুইক রেসপন্স টিমের সংখ্যাও বাড়ানো হয়েছে। বিশেষ করে কলকাতায় একাই থাকছে ২২৯টি কিউআরটি, যা যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেবে।
