Suvendu Adhikari
Bengal Liberty, ৪ মে :
ভোটগণনা শুরু হতেই রাজ্য রাজনীতিতে একের পর এক বিস্ফোরক ট্রেন্ড সামনে আসতে শুরু করেছে (Suvendu Adhikari)। প্রাথমিক ট্রেন্ডেই স্পষ্ট- তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে চলছে সেয়ানে-সেয়ানে লড়াই। তবে এই টানটান উত্তেজনার মাঝেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর চিত্র।সবচেয়ে বড় চমক দেখা যাচ্ছে ভবানীপুর ও নন্দীগ্রামে। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন, আর পিছিয়ে পড়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে নন্দীগ্রামেও নিজের শক্ত ঘাঁটি ধরে রেখেছেন শুভেন্দু। সেখানে তৃণমূল প্রার্থী পবিত্র করকে ৬০০০- এরও বেশি ভোটে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন তিনি। এগিয়ে থাকার এই মার্জিন দেখেই খোশমেজাজে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)

খোশমেজাজে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)
প্রাথমিক ট্রেন্ড সামনে আসতেই যথেষ্ট আত্মবিশ্বাসী ও খোশমেজাজে ধরা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গণনার মাঝপথে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট দাবি করেন, “শেষ হাসি বিজেপিই হাসবে।” তবে একইসঙ্গে সতর্ক সুরও শোনা যায় তাঁর কথায়। শুভেন্দু জানান, “এখনও খুব কম সংখ্যক ইভিএম খোলা হয়েছে, তাই এই মুহূর্তে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।” প্রাথমিক ফল বিশ্লেষণ করে তিনি আরও বলেন, “ইভিএমের তথ্য অনুযায়ী হিন্দু প্রধান এলাকাগুলোর ভোট বিজেপির দিকেই গিয়েছে।” নিজের নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম নিয়েও আত্মবিশ্বাসে ভরপুর শুভেন্দু। উচ্ছ্বাসের সঙ্গে তিনি বলেন, “নন্দীগ্রামে প্রথম রাউন্ডের শেষে আমি তিন হাজার ভোটে এগিয়ে আছি। যেখানে আমি আশা করেছিলাম বড় জোর ১১০০ ভোটের লিড পাবো, সেখানে মানুষের সমর্থন প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে।”

ভরকেন্দ্র ভবানীপুর ও নন্দীগ্রামে টানটান উত্তেজনা (Suvendu Adhikari)
ভোটগণনা শুরু হতেই রাজ্যে প্রাথমিক ট্রেন্ডে বড় চমক-ভবানীপুর ও নন্দীগ্রাম, দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রেই এগিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভবানীপুরে তিনি এগিয়ে রয়েছেন, পিছিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।অন্যদিকে নন্দীগ্রামেও নিজের শক্ত অবস্থান বজায় রেখেছেন শুভেন্দু। সেখানে তৃণমূল প্রার্থী পবিত্র করকে ছয় হাজারের বেশি ভোটে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন তিনি, বিশেষ করে পোস্টাল ব্যালট গণনায় তাঁর লিড স্পষ্ট। দুই কেন্দ্রেই এগিয়ে থাকার ট্রেন্ড সামনে আসতেই আত্মবিশ্বাসী মেজাজেই দেখা গেল শুভেন্দু অধিকারীকে।
