Bhawanipur & Nandigram
Bengal Liberty, ৪ মে :
২০২৬ বিধানসভা নির্বাচনের ফল গণনায় এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকছে পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের (ECI) সাম্প্রতিক ট্রেন্ড অনুযায়ী, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি এককভাবে সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ১৪৮টি আসনের ম্যাজিক ফিগার স্পর্শ করেছে। অন্যদিকে, শাসক দল তৃণমূল কংগ্রেস নেমে এসেছে মাত্র ৭৮টি আসনে। election result

এক নজরে বাংলার ভাগ্যবদল: election result
বিজেপি (BJP): ১৪৮ (এগিয়ে)
তৃণমূল (AITC): ৭৮ (এগিয়ে)
অন্যান্য (BGPM, AJUP, CPIM, AISF): ১টি করে আসনে এগিয়ে।

পরিবর্তনের কাউন্টডাউন শুরু
রাজ্যের ২২৩টি আসনের প্রাথমিক ফলাফলে বিজেপি ১১১টি আসনে এগিয়ে থাকলেও, সর্বশেষ আপডেট অনুযায়ী তা ১৪৮-এ পৌঁছেছে। এর ফলে দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বিজেপি বাংলায় ক্ষমতায় আসার পথে একধাপ এগিয়ে গেল। রাজ্য বিজেপি সদর দপ্তরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিজয় উৎসবের প্রস্তুতি।
