Somnath Temple
Bengal Liberty, ১১ মে :
‘সোমনাথ অমৃত মহোৎসব’-এর মঞ্চে দাঁড়িয়ে এক অনন্য আধ্যাত্মিক এবং প্রকৌশলী কীর্তির সাক্ষী থাকল ভারত। সোমবার আরবসাগরের তীরে সোমনাথ মন্দিরের সংস্কার ও উদ্বোধনের ৭৫ বছর পূর্তিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই সফর কেবল প্রথাগত পূজা-আর্চনার মধ্যে সীমাবদ্ধ ছিল না,মন্দিরের ১৫৫ ফুট উঁচু চূড়ায় জলাভিষেক করে এক নতুন ইতিহাস সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী। Somnath Temple

১১ তীর্থের জল ও আধ্যাত্মিক সংযোগ Somnath Temple
সোমনাথের ইতিহাসে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। প্রথা ভেঙে এই প্রথম মন্দিরের আকাশচুম্বী শিখরে বা চূড়ায় সম্পন্ন হলো পবিত্র জলাভিষেক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং এই পবিত্র কার্যে অংশগ্রহণ করেন। ভারতের ১১টি প্রধান তীর্থস্থান ও পবিত্র নদীর জল দিয়ে সম্পন্ন হলো এই অভিষেক। সনাতন ঐতিহ্যের গভীর আধ্যাত্মিক চিন্তার সঙ্গে আধুনিক ভারতের এই মেলবন্ধনকে ‘সভ্যতার পুনরুত্থান’ হিসেবে গড়ে উঠলো প্রধানমন্ত্রীর হাত ধরে।

প্রযুক্তির কামাল
উল্লেখ্য সোমনাথের ১৫৫ ফুট উঁচু চূড়ায় অভিষেক করাটা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। কিন্তু মোদি জমানায় অসম্ভব বলে যে কিছু নেই, তা প্রমাণ করল এই আয়োজন।
বিশাল কলস: অভিষেকের জন্য তৈরি করা হয়েছিল বিশেষ প্রযুক্তি সম্পন্ন ১১০০ লিটার ধারণক্ষমতার এক বিশাল কলস। যার খালি ওজনই ৭৬০ কেজি এবং জলে পূর্ণ হলে তা দাঁড়ায় প্রায় ১.৮৬ টন।
দৈত্যকায় ক্রেন: মন্দিরের প্রাচীন কাঠামোর ওপর যাতে কোনও আঁচ না পড়ে, তার জন্য ব্যবহার করা হয়েছে ৩৫০ টনের একটি বিশালাকার ‘অল-টেরেইন’ ক্রেন। এই ৯০ মিটার উঁচু ক্রেনের সাহায্যেই চূড়ায় পবিত্র জল পৌঁছে দেওয়া হয়।

৭৫ বছরের পথ চলা
১৯৫১ সালের ১১ মে আজকের দিনেই তৎকালীন রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদ সোমনাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন। সেই ঘটনার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই উৎসব। আরবসাগরের তীরে ভক্তি ও বিশ্বাসের এক অনন্য দৃশ্যের যুগলবন্দি ধরা পড়ল সোমবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মন্দিরের চূড়ায় একটি নতুন পতাকা উত্তোলন অনুষ্ঠানও আয়োজিত হয়। এই বিশেষ জলাভিষেক কেবল একটি ধর্মীয় আচারই নয়, এটিকে সনাতন ঐতিহ্যের গভীর আধ্যাত্মিক চিন্তার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
