Manoj Kumar Agarwal
বেঙ্গল লিবার্টি, kolkata:
নবান্নের প্রশাসনিক শীর্ষপদে বড় পরিবর্তন। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব (Chief Secretary) হিসেবে নিযুক্ত হলেন ১৯৯০ ব্যাচের আইএএস (IAS) অফিসার শ্রী মনোজ কুমার আগরওয়াল । ১১ মে, ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গ সরকারের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস বিভাগ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ।( Manoj Kumar Agarwal)

বিজ্ঞপ্তি অনুযায়ী (No. 885-PAR (IAS)/7P-32/11), রাজ্যপাল এই নিয়োগে সম্মতি প্রদান করেছেন । শ্রী মনোজ কুমার আগরওয়াল এর আগে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক (নির্বাচন) বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন । জনস্বার্থের কথা মাথায় রেখে তাঁকে অবিলম্বে নতুন দায়িত্বভার গ্রহণের অনুরোধ জানানো হয়েছে ।

বিজ্ঞপ্তির মূল তথ্যাবলী:
পশ্চিমবঙ্গ সরকার আদেশানুসারে মুখ্যসচিব পদে নিয়োগ হলেন শ্রী মনোজ কুমার আগরওয়াল, IAS । রাজ্যপালের নির্দেশে অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডে এই বিজ্ঞপ্তি জারি করেছেন । ১১ মে, ২০২৬, থেকে কার্যক্রম শুরু । এই বিজ্ঞপ্তির প্রতিলিপি ইতিপূর্বেই নবান্নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর, রাজভবন, এজি বেঙ্গল এবং দিল্লির ডিওপিটি সহ সংশ্লিষ্ট সকল মহলে অবগতির জন্য পাঠানো হয়েছে ।
