Mamata Banerjee Kalighat meeting
Bengal Liberty, নিজস্ব প্রতিবেদন: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে অনুপস্থিত হলেন না ফলতার তৃণমূল প্রার্থী তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ জাহাঙ্গির খান।সদ্য রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল । কিন্তু, এখনও রাজ্যের সব জেলা পরিষদগুলি তৃণমূলের দখলে। জেলা পরিষদগুলির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। এই আবহে জেলা পরিষদগুলি সদস্যদের সঙ্গে রবিবার কালীঘাটে বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।মমতার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে জাহাঙ্গীরের অনুপস্থিতিতে সকলের চোখ টেনেছে। তবে তৃণমূলের ব্যাখ্যা, ফলতার নির্বাচনে ব্যস্ত থাকার কারণে আসেননি জাহাঙ্গীর । তবে বিজেপি নেতৃত্বের একাংশের দাবি, শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতা প্রচারে গিয়ে যেভাবে জাহাঙ্গীরকে আক্রমণ করেছেন, তাতেই চাপে পড়ে মমতার ডাকা বৈঠক এড়িয়ে গিয়েছেন ফলতার তৃণমূল প্রার্থী ।

চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে লিখিত অভিযোগ জমার নির্দেশ (Mamata Banerjee Kalighat meeting)
বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর থেকে কয়েকজন নেতা দলের বিরুদ্ধে মুখ খুলছেন। লাগাতার এমন ঘটনায় যে দলের শীর্ষ নেতৃত্বের ওপর চাপ বেড়েছে, তা স্পষ্ট বোঝা গিয়েছে বৈঠকে মমতার কথায়। তৃণমূল সূত্রের খবর মমতা নির্দেশ দিয়েছেন, নির্বাচনে হারের কারণ নিয়ে কোনও দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ থাকলে লিখিত আকারে চন্দ্রিমা ভট্টাচার্যর কাছে জমা দিতে হবে।
Asansol: পাথর ছোঁড়া ও ভাঙচুরে উত্তপ্ত আসানসোল উত্তর@SuvenduWB @paulagnimitra1 @BJP4Bengal @bengalliberty1 @MamataOfficial @abhishekaitc @AITCofficial #westbengalcm #westbengalnews #agnimitrapaul #suvenduadhikari #bjpwestbengal #mamatabanerjee #abhishekbanerjee #tmcwestbengal pic.twitter.com/utfPGXiP0X
— Bengal Liberty (@bengalliberty1) May 16, 2026

দলীয় কার্যালয় রং করার কর্মসূচির ঘোষণা তৃণমূল নেত্রীর (Mamata Banerjee Kalighat meeting)
পাশাপাশি বৈঠকে উপস্থিত জেলা পরিষদগুলির সদস্যদের একগুচ্ছ বার্তা দেন মমতা। বিধানসভা ভোটে ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি শুরু করল তৃণমূল। বৈঠকে মমতা জানান, তিন চারদিন পর শহরের দলীয় কার্যালয় রং করার কাজে হাত লাগাবেন তিনি। ওই একই দিনে রাজ্যজুড়ে সমস্ত কার্যালয় রং করার কাজে হাত দেবেন দলীয় নেতা কর্মীরা।
