Sona Pappu
বেঙ্গল লিবার্টি, কলকাতা ;
অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) দফতরে সশরীরে উপস্থিত হলেন কলকাতার অন্যতম কুখ্যাত মাফিয়া বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। আজ ইডি দফতরে ঢোকার মুখে সোনা পাপ্পু দাবি করেন, তিনি কোনো বোমাবাজির সঙ্গে জড়িত নন এবং তিনি এতদিন ঘরেই ছিলেন, কোথাও বাইরে বেরোননি(Sona Pappu)। কাঁকুলিয়ায় বোমা ও গুলিকাণ্ডের ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। বহু চিরুনিতল্লাশির পরেও অধরা ছিল সোনা পাপ্পু। আর্থিক প্রতারণা ও তোলাবাজি মামলায় তাঁকে বারবার তলব করেছিল ইডি।

এর আগে তাঁর ফার্ন রোডের বাড়ি থেকে একটি দেশি পিস্তল এবং সম্পত্তি সংক্রান্ত প্রায় ৩০০ পাতার নথি উদ্ধার হয়েছিল। এদিকে পুলিশ আধিকারিক শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেফতার করে ইডি। আজ নিজেই ইডির অফিসে ধরা দেন তিনি। সোনা পাপ্পুর দাবি, তিনি বাড়িতেই ছিলেন, কোথাও যাননি।
