OBC Reservation
বেঙ্গল লিবার্টি, কলকাতা:
শপথ নেওয়ার কয়েকদিনের মধ্যেই প্রতিশ্রুতি পূরণ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওবিসি সংরক্ষণের পরিমাণ এক ধাক্কায় ১৭ শতাংশ থেকে কমিয়ে করা হলো ৭ শতাংশ (OBC Reservation)। একই সঙ্গে, মুসলিম সম্প্রদায়ের ওবিসি সংরক্ষণ আপাতত সম্পূর্ণভাবে বাতিল করলেন শুভেন্দু অধিকারী। এই সিদ্ধান্ত যথেষ্ট প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক এবং সামাজিক দিকে।

কেন এই সিদ্ধান্ত? OBC Reservation
বাম এবং তৃণমূল রাজ্যে ওবিসি কোটা বাড়িয়ে ১৭ শতাংশ আসন সংরক্ষিত করেছিল। এর মধ্যে ওবিসি-এ (OBC-A) এবং ওবিসি-বি (OBC-B) ক্যাটাগরি তৈরি করে সংরক্ষণ দেওয়া হচ্ছিল। এমনকি বহু মানুষ অনৈতিক ভাবে ওবিসি না হওয়া সত্ত্বেও ওবিসি শংসাপত্রের মাধ্যমে সুবিধা ভোগ করতেন। নবগঠিত প্রথম বিজেপি সরকার এই নিয়মে দাড়ি টানলেন। আসন সংখ্যা নির্ধারিত হবে ৭ শতাংশ।
সংবিধানের মূল কাঠামো এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন নির্দেশিকাকে মান্যতা দিয়ে সিদ্ধান্তে সিলমোহর দিলেন রাজ্য সরকার। রাজ্যের প্রকৃত অনগ্রসর হিন্দুর দীর্ঘদিনের বঞ্চিত ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়াই মূল লক্ষ্য।

বাতিল মুসলিম ওবিসি কোটা
নয়া ক্যাবিনেটের অন্যতম বড় সিদ্ধান্ত হলো মুসলিম ওবিসি কোটা সম্পূর্ণ বাতিল করা। মূলত ওবিসি-এ ক্যাটাগরির সিংহভাগ এবং ওবিসি-বি ক্যাটাগরির একটি বড় অংশ জুড়ে ছিল সংখ্যালঘু সম্প্রদায়। কলকাতা হাইকোর্ট আগেই রাজ্যে সংখ্যালঘু গোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে খারিজ করেছিল, যা পরে সুপ্রিম কোর্টেও সহমত জ্ঞাপিত হয়। বর্তমানে রাজ্যসরকারের তফর থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, ভারতের সংবিধানে ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণের বিধান থাকবে না। আদালতের রায় ও আইনিকে মান্যতা দিয়েই মুসলিম ওবিসি কোটা আপাতত সম্পূর্ণ বাতিল করলেন শুভেন্দু অধিকারী।

নতুন ওবিসি নীতির প্রধান ৪ দিক
১. কোটা হ্রাস: রাজ্যে সামগ্রিক ওবিসি সংরক্ষণ ১৭ শতাংশ থেকে কমে দাঁড়াচ্ছে মাত্র ৭ শতাংশে
২. মুসলিমদের অন্তর্ভুক্তি বাতিল: ওবিসি তালিকা থেকে মুসলিম সম্প্রদায়ের সমস্ত গোষ্ঠীকে বাতিল করা হল
৩. তালিকা পুনর্বিন্যাস: শুধুমাত্র তফসিলি জাতি (SC) এবং উপজাতির (ST) বাইরে থাকা প্রকৃত অনগ্রসর হিন্দু সম্প্রদায়গুলিই ৭শতাংশ সংরক্ষণের সুবিধা পাবেন।
৪. চাকরি ও শিক্ষায় প্রভাব: সরকারি চাকরি এবং উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে অবিলম্বে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে।
ভোটের প্রচারে নেমে বিজেপি নেতৃত্ব অভিযোগ তুলেছিল, বাংলায় ওবিসিদের ন্যায্য অধিকার কেড়ে নিয়ে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই সেই ‘ত্রুটি’ সংশোধনে হাত দিলেন শুভেন্দু অধিকারী। হিন্দুদের বঞ্চিত নয়, বরং সকলের ন্যায্য অধিকার কাম্য।
