Chingrighata Metro
Bengal liberty desk, kolkata :
দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে অবশেষে শেষ হল চিংড়িঘাটা মেট্রোর কাজ (Chingrighata Metro)। প্রায় ১৮ মাস ধরে চলতে থাকা কাজ শেষ হল ১২০ ঘন্টায়। নতুন সরকার আসতেই বদলে গেল কাজের গতি।

অবশেষে সম্পন্ন হল দীর্ঘ ১৮ মাসের কাজ Chingrighata Metro
গত তৃণমূল সরকারের আমলে বাইপাস আটকানো নিয়ে বহু টালবাহানার পর অবশেষে শেষ হল সেই মেট্রোর কাজ। মেট্রোর তরফ থেকে জানানো হয়েছিল ৩ টি পিলারের উপর মোট ২ টি ভায়াডাক্ট তৈরির জন্য ২ টি উইকএন্ড প্রয়োজন তাদের। সেই মতো ১৫ মে শুক্রবার রাত ৮ টা থেকে ১৮ মে সোমবার সকাল ৮ টা পর্যন্ত বাইপাসে যান নিয়ন্ত্রণ করা হয়। পরবর্তীতে ২২ মে শুক্রবার রাত ৮ টা থেকে ২৫ মে সোমবার সকাল ৮ টা পর্যন্ত দ্বিতীয় ভায়াডাক্টের কাজের জন্য যান নিয়ন্ত্রণের কথা ছিল। যদিও সময়ের আগেই সেই কাজ শেষ হয়ে যাওয়ার কথা বলেছিলেন মেট্রো কর্তারা। আর সেই মতো কাজ শেষ হল সময়ের আগেই। ফলে আজ, সোমবার সকাল ৮ টার আগেই উঠে গেল যান নিয়ন্ত্রণ।

প্রসঙ্গত, গত সরকারের আমলে প্রায় দেড় বছর আটকে ছিল চিংড়িহাটা মেট্রো প্রকল্পের কাজ। তবে ডবল ইঞ্জিন সরকার আসতেই কেটেছে সেই জটিলতা। মাত্র ১২০ ঘণ্টারও কম সময়ে শেষ হয়েছে দু’দফায় মেট্রো লাইন জোড়ার কাজ।
প্রায় ১৮ মাস ধরে আটকে ছিল মেট্রোর কাজ। যার ফলে নিউ গড়িয়া – সেক্টর ফাইভে চলতো না মেট্রো। এরপরেই গত দুই সপ্তাহে চিংড়িহাটায় ৩৬৬ মিটার অংশের আটকে থাকা অংশের কাজ চলে। সপ্তাহ শেষে সেই কাজ করে ফেলতে সফল আরভিএনএল।

