WWE Raw Review
Bengal Liberty, ২৮ মে ২০২৬: কলম্বাস, ওহাইও থেকে অনুষ্ঠিত হল এবারের মানডে নাইট র (WWE Raw Review)=। শো-এর শুরুতেই হাজির হন ব্রক লেসনারের ম্যানেজার পল হেইম্যান। কারণ, গত সপ্তাহে সবাইকে চমকে দিয়ে দশবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্রক লেসনার অপ্রত্যাশিতভাবে WWE-তে প্রত্যাবর্তন করেন। তিনি ওবা ফেমিকে পরপর পাঁচটি এফ-ফাইভ দেন। এরপর থেকেই জোর জল্পনা শুরু হয় যে, রেসলম্যানিয়া ৪২-এর বহুচর্চিত রিম্যাচ ‘ক্ল্যাশ ইন ইতালি’-র মঞ্চে অনুষ্ঠিত হতে পারে। সেই কারণেই ওবা ফেমির উত্তর জানতে রিংয়ে আসেন হেইম্যান।
তবে সবাইকে চমকে দিয়ে ওবা ফেমি গুরুগম্ভীরভাবে রিংয়ে এসে চুক্তিতে সই করে নিঃশব্দে বেরিয়ে যান। অর্থাৎ, ক্ল্যাশ ইন ইতালিতে হতে চলেছে বহু প্রতীক্ষিত রিম্যাচ — ব্রক লেসনার বনাম ওবা ফেমি, রাউন্ড ২।

আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ (WWE Raw Review)
কিংবদন্তি রেসলার রে মিস্টেরিও জায়ান্ট রুসেভকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য সুযোগ অর্জন করেছেন। অন্যদিকে, বর্তমান ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন পেন্টা তরুণ রেসলার জে’ভন ইভান্সকে দুর্দান্ত ম্যাচে পরাজিত করে প্রমাণ করেছেন যে তিনি কোনও নড়বড়ে চ্যাম্পিয়ন নন।
বেইলি এবং তাঁর সঙ্গী লাইরা ভালকিরিয়া, জাজমেন্ট ডে গ্রুপের রাকেল রদ্রিগেজ ও রোক্সান পেরেজকে মোটামুটি মানের একটি ম্যাচে রোল-আপের সাহায্যে হারিয়েছেন।

সেথ রলিন্স বনাম মন্টেজ ফোর্ড — সেরা ম্যাচ (WWE Raw Review)
র-এর দ্বিতীয় ভাগে সেথ রলিন্স ও মন্টেজ ফোর্ডের মধ্যে একটি ফাইভ-স্টার ক্লাসিক ম্যাচ দেখা যায়। একের পর এক দুর্দান্ত মুভে জমে ওঠে লড়াই। রিংয়ের উপর থেকে ঝাঁপিয়ে পড়ার পর নিজেকে সামলে অতিরিক্ত কার্ব স্টম্পের সাহায্যে অসাধারণ জয় তুলে নেন সেথ রলিন্স।
এখন দেখার, ভিশনের বিরুদ্ধে ভবিষ্যতে সেথ রলিন্স ও স্ট্রিট প্রফিটসকে একসঙ্গে দেখা যায় কি না।

মেইন ইভেন্ট (WWE Raw Review)
শো-এর মেইন ইভেন্টে মুখোমুখি হন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন রোমান রেইন্স এবং তাঁর সামোয়ান শক্তিশালী ভাই জ্যাকব ফাত্তু।
ক্ল্যাশ ইন ইতালির আগে শেষবারের মতো মুখোমুখি হলেন দুই ভাই। ম্যাচের সঙ্গে যোগ করা হয়েছে দুটি গুরুত্বপূর্ণ শর্ত। এটি হবে একটি ট্রাইবাল কমব্যাট ম্যাচ, যেখানে কোনও নিয়ম প্রযোজ্য থাকবে না — সবকিছুই বৈধ। এছাড়াও আরও একটি বড় শর্ত যোগ করা হয়েছে, যা রেসলিংয়ের ল্যান্ডস্কেপ পুরোপুরি বদলে দিতে পারে। যে হারবে, তাকে আজীবন অন্যজনের সেবক হয়ে থাকতে হবে।
West Bengal Assembly: বিরোধী দলনেতার সাথে দেখা করলেন না স্পিকার | Bengal Liberty@AITCofficial @BJP4Bengal #WestBengal #Bidhansabha #westbengalassembly #AssemblyNews #BengalLiberty pic.twitter.com/BicWDmCO1Z
— Bengal Liberty (@bengalliberty1) May 27, 2026
ব্যাকল্যাশ পিএলই-তে রোমান রেইন্স জ্যাকব ফাত্তুকে হারিয়েছিলেন। এবারও কি একই ফল হবে? সেই দিকেই নজর রেসলিং অনুরাগীদের।

ক্ল্যাশ ইন ইতালির সম্পূর্ণ ম্যাচ কার্ড (WWE Raw Review)
আগামী ৩১ মে ইতালির বিখ্যাত শহর তুরিনে অনুষ্ঠিত হতে চলেছে ‘ক্ল্যাশ ইন ইতালি’। মোট পাঁচটি ম্যাচ ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে।
•ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য কোডি রোডস বনাম ‘রিং জেনারেল’ গুন্থার
•ব্রক লেসনার বনাম নাইজেরিয়ান জায়ান্ট ওবা ফেমি — রাউন্ড ২
•ওমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য রিয়া রিপলি বনাম জেড কারগিল
•ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য বেকি লিঞ্চ বনাম সোল রুকা
•মেইন ইভেন্টে রোমান রেইন্স বনাম জ্যাকব ফাত্তু
এখন দেখার, ক্ল্যাশ ইন ইতালির মঞ্চে শেষ পর্যন্ত কী ফলাফল সামনে আসে। সেই দিকেই নজর থাকবে কোটি কোটি রেসলিং অনুরাগীর।

