Nagerbazar Accident
Bengal liberty desk, kolkata :
শহরে ফের বেপরোয়া গতির বলি! নাগের বাজার ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। সূত্রের খবর, উড়ালপুলের উপর প্রবল গতিতে আসা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে মোটর বাইকের। কিন্তু ধাক্কার অভিঘাত এতটাই তীব্র ছিল যে উড়ালপুরের উপর থেকে নীচে পড়ে যান ওই বাইক আরোহী। ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে পুলিশ।

ঘটনার প্রেক্ষাপট Nagerbazar Accident
দমদমের নাগের বাজার এলাকায় ঘটা দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই ছড়িয়েছে চাঞ্চল্য। বৃহস্পতিবার অর্থাৎ আজ বেলা ১১ টা নাগাদ এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় নাগের বাজার মোড় ছাড়িয়ে যেতেই একটি চারচাকার সাথে ধাক্কা লাগে একটি বাইক চালকের। এরপরেই সটান উড়ালপুরের উপর থেকে ছিটকে পড়েন ওই বাইক আরোহী। এরপরেই নাগের বাজার ট্রাফিক পুলিশের উদ্যোগে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। জানা গিয়েছে, এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম বিশাল কুমার ঢালিয়া। যার বয়স আনুমানিক ৫০ বছর।

ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্থ দুটি গাড়িকেই বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয়েছে নাগের বাজার থানায়। আটক করা হয়েছে গাড়ির চালককেও। পুরো ঘটনাটাই খতিয়ে দেখছে পুলিশ। এমন আকস্মিক দুর্ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

