BSF
Bengal Liberty: মুর্শিদাবাদ জেলা থেকে একসঙ্গে ১৭ জন বাংলাদেশি নাগরিককে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়েছে।( BSF) অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে থাকার অভিযোগে গত কয়েক দিনে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে পুলিশের হাতে আটক হওয়া ১৭ জন বাংলাদেশি নাগরিককে শনিবার রাতে বিএসএফের হাতে তুলে দেন মুর্শিদাবাদ পুলিশ জেলার আধিকারিকেরা।
আরো পড়ুন:- RCB vs GT IPL Final: গুজরাটের ঘরের মাঠে কোহলিদের জন্য জনগর্জন!

সূত্রের খবর, বিএসএফ ও বিজিবির(BSF)
মধ্যে আলোচনার ভিত্তিতে ওই ১৭ জন বাংলাদেশি নাগরিককে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষিত ‘ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট’ নীতি কার্যকর হওয়ার পর মুর্শিদাবাদ জেলার লালগোলার পদ্মা ভবনে একটি হোল্ডিং সেন্টার তৈরি করা হয়। সেখানে এতদিন অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করে রাখা হচ্ছিল।
মুর্শিদাবাদের জেলা প্রশাসন সূত্রের খবর, শনিবার রাতে ওই ১৭ জন বাংলাদেশি নাগরিককে মুর্শিদাবাদ জেলায় বিএসএফের সদর দপ্তর রওশনবাগে বিএসএফ কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়। এরপর বিজিবির সঙ্গে আলোচনার ভিত্তিতে সীমান্তরক্ষী বাহিনী তাঁদের নিজ দেশে ফেরত পাঠায়।জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, বর্তমানে লালগোলার হোল্ডিং সেন্টারে মোট ৯ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে দু’জনকে শনিবার নতুন করে লালগোলার মোকিমনগর এলাকা থেকে আটক করা হয়েছে। ধৃত ওই দুই বাংলাদেশি নাগরিক কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতে চলে যান। রাজ্যে বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে কড়া নজরদারি শুরু হওয়ার পর তাঁরা নিজ দেশে ফেরার চেষ্টা করছিলেন। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ তাঁদের আটক করে হোল্ডিং সেন্টারে পাঠায়।


